ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর রবিবার উপজেলার রামচন্দ্রপুর আত্রাই নদীতে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বীরগঞ্জ দিনাজপুর থেকে পারভেজ হোসেন (২২) তার স্ত্রী মিমি আক্তার সোমাকে (১৯) নিয়ে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে তার ভায়রা জুয়েল হোসেনের বাড়িতে বেড়াতে আসে।
তিনি আরও জানান, বাড়ির পাশে নদী থাকায় তারা স্বামী-স্ত্রীসহ কয়েকজন সকাল সাড়ে ১১টার দিকে নদীতে গোসল করতে যায়। এক সময় স্বামী-স্ত্রী নদীর গভীর খাদে পড়ে পানির নিচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।


