ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ৪ জন মারা গেছেন।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, টাঙ্গাইল সদরের ইনসান আলী (৭২) করোনায় মারা গেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মালেক খান (৫৫) ও গোলাপী (৫৫) এবং শেরপুর সদরের মোফাজ্জল (৭২) করোনার নানা উপসর্গে মারা গেছেন।
তিনি আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জনসহ ৯৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন।
এদিকে সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৫১ জনের মৃত্যু হয়েছে।


