IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> শহীদ বাংলাদেশি শান্তিরক্ষী সেনা কর্মকর্তার দাফন সম্পন্ন

শহীদ বাংলাদেশি শান্তিরক্ষী সেনা কর্মকর্তার দাফন সম্পন্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী সেনা কর্মকর্তা লেঃ কর্নেল এ কে এম মাহমুদুল হাসান, পিএসসির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বনানী সামরিক কবরস্থানে তাঁর জানাজা শেষে তুরাগে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত বুধবার (৮ সেপ্টেম্বর) ঘানা’র আক্রায় অবস্থিত লেভেল-৩ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

জানাজায় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজার পর ভারপ্রাপ্ত সেনাপ্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর তিনি মরহুমের জ্যেষ্ঠ পুত্র এ কে এম সাদমান সাকিব (৬) এবং মরহুমের কনিষ্ঠ ভাই মেজর এ কে এম আসিফ মাসুদকে সমবেদনা জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এরপর শান্তিরক্ষী সেনা কর্মকর্তার মরদেহ ঢাকাস্থ তুরাগে তাঁর নিজ বাড়িতে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর দাফনকার্য সম্পন্ন হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31