IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> খেলা >> লিড নিউজ >> শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে সাকিব

শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে সাকিব

ধূমকেতু নিউজ ডেস্ক : র‍্যাঙ্কিং নিচে নেমে গেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের চূড়ায় বেশিদিন তার থাকা হলো না। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরম্যান্স করে তিন বছরেরও বেশি সময় পর উঠেছিলেন শীর্ষে। নিউজিল্যান্ড সিরিজে নিজেকে মেলে ধরতে না পেরে আবার হারালেন সিংহাসন। নামলেন দুই নাম্বারে।

আইসিসি বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। সেখানে বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ ও আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়।

গত সপ্তাহের র‍্যাঙ্কিং হালনাগাদেও শীর্ষেই ছিলেন সাকিব। কিন্তু এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা চতুর্থ টি-টোয়েন্টিতে একেবারে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। ২৫ রান দিয়ে উইকেট নিতে পারেননি একটিও, ব্যাট হাতে রান করেন কেবল ৮। এতেই ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে নেমে গেছেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ২৭৫। আর শীর্ষে উঠে যাওয়া আফগানিস্তানের মোহাম্মদ নবির ২৮৫।

অন্যদিকে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে ৮ উইকেট নিয়ে এগিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এই পেসার উঠে এসেছেন দশম থেকে অষ্টম স্থানে। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানেরও। ২৫ ধাপ এগিয়ে নাসুম ১৫তম ও ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। দুইজনেরই এটা ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31