IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> মা হচ্ছেন কাজল!

মা হচ্ছেন কাজল!

ধূমকেতু নিউজ ডেস্ক : গত বছরের ৩০ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন দক্ষিণী নায়িকা কাজল আগারওয়াল। বর্তমানে জোর গুঞ্জন- মা হতে যাচ্ছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম সিনে দুনিয়া। মাঝপথে তিনি ‘আচারিয়া’ ও ‘ঘোস্ট’ সিনেমার শুটিং বন্ধ করে দেওয়ায় এই আলোচনা এখন আরও তুঙ্গে।

জানা গেছে, নির্মাতাকে কাজল জানিয়েছেন, কিছুদিনের বিরতি নিয়ে আবার শুটিংয়ে ফিরবেন। আবার শোনা যাচ্ছে, মা হওয়ার পরই শুটিং ফ্লোরে ফিরবেন ‘সিংহম’ তারকা।

অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি নতুন কোনো সিনেমার কাজ নিচ্ছেন না কাজল। তাই তার অন্তঃসত্ত্বার গুঞ্জন আরও জোরালো হয়েছে। মাতৃত্বের সময়টি পুরোপুরি উপভোগ করতেই সিনেমা থেকে তিনি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা অনেকের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন আগের মতো সক্রিয় দেখা যায় না কাজলকে।

কাজল আগারওয়ালের বোন নিশা এক সাক্ষাৎকারে মজা করেই বলেন, “আমি চাই, কাজলের কোলে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা আসুক। আমি এ কথা ওকে ওর বিয়ের সময়ই বলে দিয়েছিলাম। এর পেছনে আমার একটি স্বার্থও আছে। কারণ ও যদি মা হতে দেরি করে, তাহলে আমার ছেলের সঙ্গে ওর বাচ্চার বয়সের বেশ ব্যবধান হয়ে যাবে।”

উল্লেখ্য, বিয়ের পর তথাগত সিংয়ের ‘উমা’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরেন কাজল। এ ছাড়া তামিল ও হিন্দি ভাষার বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে চিরঞ্জীবীর সঙ্গে ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমা দুটি অন্যতম। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31