IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> বগুড়ায় ভুয়া সুপারিশ পত্রে চাকরি নিতে গিয়ে ধরা

বগুড়ায় ভুয়া সুপারিশ পত্রে চাকরি নিতে গিয়ে ধরা

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ভুয়া পুন:সুপারিশ পত্র ও স্বাক্ষর জাল করে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে রসায়ন বিভাগে প্রভাষক পদে নিয়োগ নিতে এসে ধরা খেলেন রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তি। রাশেদুল ইসলাম আদমদীঘি উপজেলার মুরাদপুর গ্রামের ওসমান গনি প্রামানিকের ছেলে। সে স্থানীয় বিদ্যাবীথি মডেল স্কুলে চাকরি করেন। ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, আদমদীঘির রাশেদুল ইমলাম নামের ওই ব্যক্তি গত ১২ আগস্ট আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগদানের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর যুগ্ম সচিব এবিএম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত পুন:সুপারিশসহ আবেদন পত্র অধ্যক্ষ বরাবর দাখিল করেন। বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যুগ্ম সচিব এবিএম শওকত ইকবাল শাহীন প্রদত্ত পুন:সুপারিশ পত্রটি সন্দেহ হলে অধ্যক্ষ আব্দুর রহমান আ র ম ৪৮/২১ নম্বর স্বারকে গত ২৩ আগস্ট পুন:সুপারিশ পত্রটি যাচাইয়ের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যুগ্ম সচিব এবিএম শওকত ইকবাল শাহীন বরাবর একটি পত্র পাঠান। ওই পত্রের সাথে রাশেদুল ইসলামের দাখিল করা পুন:সুপারিশ পত্র ও মোবাইল ফোনে পাঠানো ম্যাসেজের ফটো কপি প্রেরণ করেন।

পত্র পাওয়ার পর যুগ্ম সচিব এবিএম শওকত ইকবাল শাহীন যাচাই বাছাই অন্তে গত ১৪ সেপ্টেম্বর ৩৭,০৫,০০০০,০১১,০১,০০১,২১,৭৭০ নম্বর স্বারকে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ অধ্যক্ষ বরাবর পত্র প্রেরণ করেন। ওই পত্রে রাশেদুল ইসলামের প্রভাষক পদে নিয়োগের জন্য কোন সুপারিশ পত্র ইস্যু করা হয়নি এবং পুন:সুপারিশ পত্রটি জাল ও ভুয়া বলে পত্রে উল্লেখ করেন।

এছাড়া পুন:সুপারিশ পত্রটিতে তার স্বাক্ষর জাল/ স্ক্যানিং করে একটি ভুয়া সুপারিশ পত্র তৈরী করা হয়েছে। উক্ত প্রার্থীকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে কোন রকম এসএমএস দেয়া হয়নি।

এমতাবস্থায় রাশেদুল ইসলাম জালিয়াতির মাধ্যমে জাল ও ভুয়া সুপারিশ পত্র তৈরী করে ওই কলেজে নিয়োগ প্রদানের জন্য আবেদন করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ঠ দপ্তরকে অবহিত করার জন্য অধ্যক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

চাকুরি প্রত্যাশি রাশেদুল ইসলাম জানায়, তিনি ডাকঘরের মাধ্যমে ওই পুন:সুপারিশ পত্রটি পাওয়ার পর কলেজে আবেদন করে। সেটি ভুয়া কিনা তা তার জানা নেই।

আদমদীঘি রহিম উদ্দীন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গভর্ণিংবডির সভায় আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31