IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঠাকুরগাঁওয়ে ১৩ শিক্ষার্থীর করোনা

ঠাকুরগাঁওয়ে ১৩ শিক্ষার্থীর করোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়ার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকা শাখার উপতত্ত্বাবধায়ক রিক্তা বানু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৬ সেপ্টেম্বর সরকারি শিশু পরিবার বালিকা শাখার সদস্য ও হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর করোনার উপসর্গ দেখা দেয়। এরপর আরও কয়েকজনের মধ্যে উপসর্গ ছড়িয়ে পড়ে। ২০ সেপ্টেম্বর শিশু পরিবারের ২৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের করোনা পজিটিভ আসে।

এর আগে করোনার উপসর্গ দেওয়া পরই তাদের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়।

শিশু পরিবার বালিকা শাখার উপতত্ত্বাবধায়ক রিক্তা বানু জানান, ওই ১৩ জনের মধ্যে ৫জন সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ৫জন হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। অপর তিনজন স্থানীয় সোনালী শৈশব নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

তাদের কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রিক্তা বানু জানান, শুক্রবার শিশু পরিবারের আরও ২১ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনো ফলাফল জানা যায়নি। পর্যায়ক্রমে শিশু পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করা হবে।

বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা পারভীন জানান, শিক্ষার্থীদের অনুপস্থিত দেখে শিশু পরিবারে যোগাযোগ করে তাদের সর্দি-জ্বরের কথা জানা যায়। পরে জানতে পারেন, ওই পাঁচ শিক্ষার্থী করোনায় আক্রান্ত।

তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তাদের মৌখিক নির্দেশে আপাতত চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, করোনা শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31