IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্র সীমান্তে ১৪ মেক্সিক্যান সেনা আটক

যুক্তরাষ্ট্র সীমান্তে ১৪ মেক্সিক্যান সেনা আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : অবৈধভাবে সীমানা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর মেক্সিকোর ১৪ সেনা সদস্যকে আটক করেছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। তবে আটকের কয়েক ঘণ্টা পরই তাদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের আটক করা হয়।

যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিবিপি) এক বিবৃতিতে জানিয়েছে, রাতে এল পাসো শহরের আন্তর্জাতিক সীমান্ত ক্রসিংয়ের কাছে দায়িত্বপালন করছিলেন সিবিপির কর্মকর্তারা। মধ্যরাতের পরপরই তারা সেখানে মেক্সিকোর দুটি সামরিক যান প্রবেশ করতে দেখেন। সামরিক যান দুটি আন্তর্জাতিক সীমানা পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।

সিবিপি আরও জানায়, আটকের পর সিবিপির সেনারা নিরপাত্তার কারণে মেক্সিক্যান সেনাদের অস্ত্র ও সরঞ্জামাদি নিয়ে নেন। পরে মেক্সিকোর শীর্ষ কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তবে আটক মেক্সিকান সেনারা জানান, তারা যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তা বুঝতে পারেননি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আটকের পর ১৪ সেনার মধ্যে ১৩ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি যুক্তরাষ্ট্র। তবে মেক্সিকোর এক সেনার কাছে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা থাকায় তাকে জরিমানার আওতায় আনা হয়।

বেশ কয়েক ঘণ্টা আটক থাকার পর ১৪ মেক্সিক্যান সেনা, তাদের অস্ত্র-সামরিক সরঞ্জাম ও গাড়ি ভোর ৫টার আগেই দেশে ফেরত পাঠানো হয় বলেও জানিয়েছে সিবিপি।

তবে এ বিষয়ে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এ ঘটনার পর সীমান্তে দুই ঘণ্টার জন্য চলাচল বন্ধ রাখা হয় বলে একজন প্রত্যক্ষদর্শী জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রত্যক্ষদর্শী বলেন, মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চিৎকার করে মেক্সিকোর সেনাদের অস্ত্র নামিয়ে হাত উঁচু করতে বলেন।

ছবি এবং প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স আরও জানায়, মার্কিন সেনারা মেক্সিকোর সেনাদের গাড়ি তল্লাশি করেন এবং সারিবদ্ধভাবে নিয়ে যান। এসময় তাদের হাতকড়া পরানো হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31