IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> চার অপহরণকারীকে হত্যা করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখল তালেবান

চার অপহরণকারীকে হত্যা করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখল তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের হেরাতে অপহরণের অভিযোগে অভিযুক্ত চার জনকে হত্যা করে প্রকাশ্যে তাদের মৃতদেহ ঝুলিয়ে রেখেছে তালেবান। সাধারণ জনগণকে ভয় দেখিয়ে এই ধরণের অপরাধ থেকে দূরে রাখতেই তালেবান এমন কাজ করেছে বলে দাবি দেশটির স্থানীয় এক সরকারি কর্মকর্তার।

শনিবার (২৫ সেপ্টেম্বর) হেরাতের ডেপুটি গভর্নর শের আহমদ আম্মার রয়টার্সকে জানান, এলাকার এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণ করে শহরের বাইরে নেয়ার চেষ্টা করেছিল ওই চার জন। এসময় চেকপোস্টে তাদের ধরে ফেলে তালেবান সদস্যরা। এক পর্যায়ে অপহরণকারীদের সঙ্গে তাদের গোলাগুলি হয় এবং ওই চার অপহরণকারীর মৃত্যু হয়।

পরে তাদের মৃতদেহ শহরের মূল চত্বর মোস্তাফিয়াতে ঝুলিয়ে রাখা হয়। মৃতদেহগুলো ক্রেনের সঙ্গে দুলছে এবং তাদের বুকে সাটানো বার্তায় লেখা রয়েছে “এটাই অপহরণের শাস্তি”! আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হেরাতের বাসিন্দা মোহাম্মদ নাজির জানান, মোস্তাফিয়াত স্কয়ারে খাবার কিনতে গিয়ে এ ঘটনা দেখেন তিনি। এসময় জনগণের দৃষ্টি আকর্ষণে তালেবানের দেয়া ভাষণও শুনতে পান তিনি।

তিনি বলেন, সেই ভাষণেই তালেবান জানায় যে, এই ধরনের অপরাধ যাতে কেউ না করে, এজন্যই প্রকাশ্যে মৃতদেহ ঝুলিয়ে রেখেছে তারা।

এর আগে এক সাক্ষাৎকারে তালেবানের জ্যেষ্ঠ নেতা মোল্লা নুরুদ্দিন তুরাবি জানিয়েছিলেন, আপরাধ কমাতে অপরাধীদের অঙ্গচ্ছেদ ও মৃত্যুদন্ডের শাস্তির বিধান আবারও চালু করা হবে। যদিও এর তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31