IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> বুধবার দ্বিতীয় ধাপে ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)

বুধবার দ্বিতীয় ধাপে ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু নিউজ ডেস্ক : সারা দেশে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হয়েছে। এবার দ্বিতীয় ধাপে ইউপি ভোট অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপে ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের ৮৬তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ওইদিন বেলা সাড়ে ১১টায় এ কমিশন সভা অনুষ্ঠিত হবে।

এরআগে ইসি সচিব মো. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি মাসের শেষে কমিশন সভায় ইউপির পরবর্তী ধাপের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, বুধবারের কমিশন সভা শেষে ইউপির দ্বিতীয় ধাপের ভোট ছাড়াও সিরাজগঞ্জ-৬ শূন্য আসনের উপ-নির্বাচন, সংরক্ষিত নারী আসন-৪৫ এর শূন্য আসনের উপ-নির্বাচন, সপ্তম ধাপের পৌরসভায় সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, বিষয়টি কমিশন সভার এজেন্ডার মধ্যে রয়েছে। তবে সেদিন তফসিল ঘোষণা করা হবে কি না, এটি কমিশন সভায় সিদ্ধান্ত হবে।

প্রথম ধাপে গত ২০ সেপ্টেম্বর সারা দেশে ১৬০টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়।

বর্তমানে দেশে মোট ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ মেয়াদ ৭৫২ ইউপির শেষ হয়, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে সময়মতো ভোট আয়োজন করতে পারছে না নির্বাচন কমিশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31