ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে দোয়া মাহফিল শেষে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সিনিয়র যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু, পৌর আওয়ামী লীগের সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্যানেল মেয়র মেহেদী হাসান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকারসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


