IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬৬৭ – অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।

১৮৬০ – ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।

১৮৮২ – প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।

১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৮ – পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।

১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।

১৯৩৮ – জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৩৯ – পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৩৯ – পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।

১৯৪৭ – পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।

১৯৬৬ – বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদযাপন করে।

১৯৯২ – বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।

১৯৯৩ – ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

জন্ম:

১২০৭ – জালালুদ্দিন রুমি, তিনি ছিলেন পারস্যের কবি।

১৪৪৪ – ডোনাটো ব্রামান্তে, তিনি ছিলেন ইতালির প্রখ্যাত স্থাপত্য শিল্পী।

১৭০০ – স্টানিস্লাও কনারস্কি, তিনি ছিলেন পোলিশ সন্ন্যাসী, কবি ও নাট্যকার।

১৮৭০ – জঁ-বাতিস্ত পেরাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।

১৯০৫ – নেভিল ফ্রান্সিস মট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯২৮ – এলি ওয়িইয়েসেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।

১৯৩১ – জ্যাঁ মারি লেঁ, তিনি ছিলেন নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৩৩ – অজিতেশ বন্দোপাধ্যায়, তিনি বাঙালি নাট্যকার ও অভিনেতা।

১৯৩৯ – জাঁ মারি লেহন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৪৩ – যোহান ডেইসেনহফের, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী।

১৯৪৪ – আবুল কাসেম ফজলুল হক, তিনি বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।

১৯৫১ – ব্যারি মার্শাল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান চিকিত্সক।

১৯৬২ – প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি একজন বাঙালি চিত্রাভিনেতা।

১৯৭২ – শান্তনু মুখার্জী শান, তিনি একজন খ্যাতিমান ভারতীয় গায়ক।

১৯৮৫ – টি-পেইন, আমেরিকান রাপার, প্রযোজক ও অভিনেতা।

মৃত্যু:

১৮৭৫ – শিক্ষাবিদ প্যারীচরণ সরকার, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।

১৯৪৩ – রামানন্দ চট্টোপাধ্যায়ের, তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।

১৯৫৩ – আবদুল করিম, তিনি ছিলেন সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক।

১৯৫৫ – জেমস ডিন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

১৯৮৫ – সিমন সিগ্নরেট, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী।

১৯৯০ – প্যাট্রিক হোয়াইট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।

১৯৯৮ – রবার্ট লুইস টেলর, তিনি ছিলেন আমেরিকান লেখক।

২০০৪ – মাইকেল রেলফ, তিনি ছিলেন ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১৩ – রাম্বলিন ‘টমি স্কট’, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গিটার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031