IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> খেলা >> জুটি বেঁধে কোহলি-ভিলিয়ার্সের অনন্য রেকর্ড

জুটি বেঁধে কোহলি-ভিলিয়ার্সের অনন্য রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ব্যাঙ্গালুরু। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে কলকাতার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১১২ রান।

ফলে ৮২ রানের বিশাল ব্যবধানের জয় পায় ব্যাঙ্গালুরু। এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ানসের মতোই সাত ম্যাচে ৫টি জিতেছে কোহলির ব্যাঙ্গালুরু। তবে নেট রানরেটের কারণে মুম্বাই ও দিল্লির নিচে তাদের অবস্থান।

কলকাতাকে উড়িয়ে দেয়ার ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন ব্যাঙ্গালুরুর সবচেয়ে বড় দুই তারকা, নির্ভরতার প্রতীক বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। আইপিএলের প্রথম জুটি হিসেবে ১০টি শতরানের পার্টনারশিপ এবং জুটি বেঁধে ৩০০০ রান যোগ করার রেকর্ড গড়েছেন এ দুজন।

সোমবার রাতের ম্যাচটিতে ডি ভিলিয়ার্স যখন ব্যাটিংয়ে আসেন তখন ১২.২ ওভারে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ২ উইকেটে ৯৪ রান। সঙ্গি হিসেবে তিনি পান কোহলিকে। দুজন মিলে মাত্র ৪৭ বলে যোগ করেন আরও ১০০ রান। ভিলিয়ার্স ৭৩ ও কোহলি ৩৩ রানে অপরাজিত থাকেন। এ দুজনের জুটিতেই ১৯৪ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।

আন্দ্রে রাসেল, কামলেশ নাগরকোটি, প্রাসিদ কৃষ্ণাদের বিপক্ষে এই ৪৭ বলে ১০০ রানের জুটিটি আইপিএলে কোহলি ও ভিলিয়ার্সের দশম শতরানের জুটি। আইপিএলের রেকর্ড ২২৯ রানের জুটিসহ দুইবার দুইশ’র বেশি রানের জুটি করেছেন তারা। এছাড়া আরও ৮ বার করেছেন ১০০ বা তার চেয়ে বেশি রানের জুটি।

আইপিএলে সর্বোচ্চ শতরানের জুটির পরের রেকর্ডটিও কোহলি-ব্যাঙ্গালুরুর দখলেই। দলের মারদাঙ্গা ওপেনার ক্রিস গেইলের সঙ্গে নয়বার শতরানের জুটি গড়েছেন অধিনায়ক কোহলি। এ তালিকায় পরের জুটিগুলো যথাক্রমে শিখর ধাওয়ান-ডেভিড ওয়ার্নার (৬), ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টো (৫) এবং গৌতম গম্ভীর-রবিন উথাপ্পা (৫)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031