IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্ক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে গোলাগুলি

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে গোলাগুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে ৬ জন। গুরুতর আহত অবস্থায় ৪ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নাউড়ী গ্রামের জাফর মাষ্টারের ছেলে ফয়সাল (২০) আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫) জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০) সহিদ উল্যার ছেলে শাহাদাত হোসেন (১৯) আজিজ উল্যার ছেলে মানিক (১৬)।

এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের আমিরাবাদ স্কুল মাঠে নাউড়ী গ্রাম ও খিলপাড়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলাকে কেন্দ্র করে আমিরাবাদের কিছু ছেলের সঙ্গে নাউড়ী গ্রামের কয়েকজন ছেলের কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে আমিরাবাদ গ্রামের অজ্ঞাতনামা ১২-১৫ জন অস্ত্রধারী নাউড়ী গ্রামের তালতলা বাজারে অতর্কিত ভাবে হামলা চালায়। হামলাকারীরা নাউড়ী গ্রামের ছেলেদের দেখে ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৬ জন গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহত ফয়সাল, আরমান, জিসান, মানিককে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31