IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> দেবী দূর্গার আগমণকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরগুলোতে চলছে প্রস্তুতি

দেবী দূর্গার আগমণকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরগুলোতে চলছে প্রস্তুতি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। ক’দিন পরেই শান্তির বার্তা নিয়ে আসছে দেবী দূর্গা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আর সেই সাথে মৃৎ শিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে, তাদের দম ফেলার সময় নেই। তবে, আয়োজকদের প্রত্যাশা জাকজমকপূর্ণ পূজার আয়োজনের।

শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর শরৎ ঋতুতে পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা শহরের শিবতলায় চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরাণী মন্দির, হুজরাপুর মহল্লার গুড়িপাড়া ঝংকার সংঘ, জোড়ামঠ দূর্গা মন্দির, প্রতাপ চন্দ্র দাস দূর্গা মন্দির, কৃচ্চণ ঠাকুর দূর্গা মন্দিরসহ বেশকিছু পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, বেশিরভাগ মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। আর শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে মা সেজে উঠবেন আপন ঐশ্বর্যে।

আগামী ৬ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠিকতা শুরু হবে। আর আগামী ১১ অক্টোবর বোধণ শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই হাতে একদমই সময় নেই প্রতিমা কারিগরদের। তারা সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এরপর শিল্পীর নিপুণ হাতের তুলির ছোঁয়ায় স্পষ্ট হয়ে উঠবে প্রতিমার মূল অবয়ব।

চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরাণী মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস জানান, দূর্গা প্রতিমা তৈরী করতে এবার ৪০ হাজার টাকা মজুরী নিচ্ছেন কারিগররা এবং এ প্রতিমা তৈরীতে মৃৎশিল্পী লাবু পাল ও তার সাথে আরো ২জন সহকারি রয়েছে। এবার ৫টি প্রতিমার কাজ হাতে নেয়া হয়েছে।

ঝংকার সংঘে প্রতিমা তৈরীর শিল্পী আশিষ কুমার সিনহা জানান, এবার ৫টি প্রতিমা তৈরীর কাজ পাওয়া গেছে। এখন এ গুলো শেষ পর্যায়ে রয়েছে। প্রতি প্রতিমার আকার ও সাজসজ্জার উপর নির্ভর করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

এদিকে, দূর্গা মায়ের আগমনী বার্তায় ভক্তদের মাঝে লেগেছে আনন্দের দোলা। মা’ কে বরণ করতে সব ধরনের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, গত বছর থেকে করোনার কারণে আগের মত শারদীয় উৎসব সাড়ম্বরে পালন করা সম্ভব হচ্ছে না।

তবে, এবার যতটুকু সম্ভব জাকজমকপূর্ণভাবে পালন করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া প্রতিটি মন্দির কমিটিকে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পড়ে ভক্তরা যেন মন্ডপগুলোতে প্রবেশ করেন। এবার সাড়ম্বরে পূজা উদযাপনে আইন শৃংখলাবাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দল প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, জেলায় এবার ১’শ ৪২টি মন্ডপে শারদীয় পূজা উদযাপন করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, শারদীয় দূর্গাপূজা যাতে নির্বিঘ্নে হয় সেজন্য আইনশৃংখলাবাহিনীর সদস্যরা আগাম মাঠে কাজ শুরু করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31