IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> প্রবাস >> টপ নিউজ >> শাহরুখের বাড়িতে ছুটলেন সালমান

শাহরুখের বাড়িতে ছুটলেন সালমান


ধূমকেতু নিউজ ডেস্ক : শাহরুখ-পুত্র আরিয়ান খান গ্রেপ্তারের খবর পেতেই সব কাজ ফেলে শাহরুখের বাড়িতে ছুটলেন সালমান খান। মধ্যরাতে এক সুপারস্টার শাহরুখ খানের বাসায় যান আরেক সুপারস্টার সালমান খান।

সম্পর্কে ফাটল ধরেছিল বেশ কয়েক বছর আগে। সে সব ভুলতে সময় লাগেনি বেশি। আবার বন্ধু হয়েছিলেন শাহরুখ খান এবং সালমান খান। এ বার প্রথম জনের দুঃসময়ে পাশে দাঁড়ালেন দ্বিতীয় জন।

রোববার শাহরুখের বাড়ি মান্নাতের গেট দিয়ে সালমান খানকে প্রবেশ করতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর একটি মাদকপার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেখান থেকে রোববার (৩ অক্টোবর) তাকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করে সংস্থাটি।

আরিয়ানের সঙ্গে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়। প্রোমদতরীর ওই মাদকপার্টিতে ছিলেন তারা সবাই। এরপরই শাহরুখ খানের বাড়িতে যেতে দেখা যায় সালমান খানকে।

আরিয়ান গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগেও শাহরুখ খানকে বাসা ছেড়ে তার আইনজীবীর বাসার দিকে যেতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরিয়ানের বিরুদ্ধে এনসিবির অভিযোগ- নিষিদ্ধ পদার্থ ক্রয়, দখল ও ব্যবহার। তিনি সোমবার পর্যন্ত সংস্থাটির হেফাজতে থাকবেন বলে জানিয়েছে এনসিবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31