ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ কৃষকলীগ উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্তের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাউদ মারান্ডি, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মিজানুর রহমান, হাজিনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক সুমন, চন্দননগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ভাবিচা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক লিটন আক্তার, নিয়ামতপুর সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মেসবাউল হক।
আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রসুলপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক অখিল মেম্বর, পাড়ইল কৃষকলীগের সভাপতি একরামুল হক, শ্রীমন্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাহাদুরপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইনতাজ আলী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, পাড়ইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সারোয়ার জাহান টয়েল, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন জুয়েলসহ অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ।


