IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> আদমদীঘিতে পুকুর পাড়ে গাঁজা খেতে নিষেধ করায় মারপিট

আদমদীঘিতে পুকুর পাড়ে গাঁজা খেতে নিষেধ করায় মারপিট

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবন করতে নিষেধ করায় মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মোজাম্মেল হকের ছেলে মোমিন হোসেন থানায় মজনু (২৬) ও মনোয়ারের (২১) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোজাম্মেল হক উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গণিপুরের বাসিন্দা।

অভিযোগকারী মোমিন হোসেন বলেন, উপজেলার দক্ষিণ গণিপুর গ্রামের ফরিদ সরদারের দুই ছেলে মজনু ও মনোয়ার প্রতিনিয়ত আবু ছালের পুকুর পাড়ে বসে গাঁজা সেবন করত। আমার বাবা মোজাম্মেল হক তাদেরকে পুকুর পাড়ে বসে গাঁজা সেবন করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে যায়। নিষেধ করার কারণে গত ৩০ সেপ্টেম্বর দুই মাদক সেবনকারী আমার বাবাকে মারধর করতে বাড়িতে আসেন।

তিনি আরও বলেন, বাড়িতে না পেয়ে বড় চাচা সিরাজুল ইসলামের সামনে আমার বাবাকে মারধর করার হুমকি দেয়। এরপর গত ৪ অক্টোবর বিকেল ৪ টায় আমার বাবা দোকানে যাওয়ার সময় পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করেন। এসময় বাবার চিৎকারে আমার বড় চাচা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আমার বাবাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এর সুবিচার পেতে আমি সোমবার সন্ধ্যায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

আদমদীঘি থানার উপ পরিদর্শক সোলেমান আলী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31