IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> টপ নিউজ >> যা করার এই ম্যাচেই করতে চান অস্কার ব্রুজন

যা করার এই ম্যাচেই করতে চান অস্কার ব্রুজন


ধূমকেতু নিউজ ডেস্ক : সাফ ফুটবলে আগামীকাল বৃহস্পতিবারের (৭ অক্টোবর) ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমানের চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশ মালদ্বীপ। এক ম্যাচ বাকি রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চান লাল সবুজ কোচ অস্কার ব্রুজন। তিনি বলেন, যা করার এই ম্যাচেই করতে হবে।

জামাল ভূঁইয়াও চাইছেন তাই। মালদ্বীপকে ভাবনাতে রাখতে চান তিনি। দিতে চান নিজেদের সেরাটা। বাংলাদেশ সময় রাত ১০টায় রেশমি ধানন্দু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের আগে অফিশিয়াল প্রেস কনফারেন্সে মুখোমুখি হয়েছিলেন দুই দলের কোচ। মাঠের বাইরে আয়োজকরা দর্শকদের সাথে যেমন আচরণই করুক না কেন অস্কার আর আলী সুজাইনের বন্ধুত্বটা যে বেশ গাঢ় তা বুঝতে ভুল হলো না।

সংবাদ সম্মেলনের আগে জামাল ভূঁইয়া বেশ কিছু সময় কাটালেন মাঠে, হয়তোবা প্লেয়িং এরিয়াটিকে আরও একবার ভালোভাবে দেখে নিলেন বাংলাদেশ অধিনায়ক। মাথায় ছক কষলেন কীভাবে বধ করবেন স্বাগতিকদের। কারণ, মাঠে পাচ্ছেন না তার অন্যতম বড় মেন্টাল টনিক ‘দর্শকদের’। তবে কোচের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকেট নিশ্চিত করা।

অস্কার ব্রুজন বললেন, মালদ্বীপ স্বাগতিক দল, বর্তমান চ্যাম্পিয়ন। এই ম্যাচে তারা কোনো ভুল করবে না। তবে আমি নেপালের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। যা করার এই ম্যাচেই করতে হবে।

ভারতকে রুখে দেয়া বাংলাদেশকে নিয়ে চিন্তিত মালদ্বীপ কোচ। তবে কার্ড জটিলতায় রাকিব আর বিশ্বনাথের না থাকাটা বাড়তি সুবিধা বলে মনে করেন দলের কোচ আর অধিনায়ক।

মালদ্বীপ কোচ আলী সুজাইন বলেন, অস্কার ভারত-মালদ্বীপের ফুটবলের খবর রাখে। সেই সুবিধা নিয়ে ও ভারতকে আটকে দিয়েছে। আমাদের সাথেও একই ঘটনা ঘটাতে চেষ্টা করবে। তবে আসরে টিকে থাকত জয়ের বিকল্প নেই আমাদের সামনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31