IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশ-রোমানিয়া স্মারক সই

বাংলাদেশ-রোমানিয়া স্মারক সই

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রোমানিয়ায় মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সফরকালে দেশটির রাজধানী বুখারেস্টে এই সমঝোতা স্মারক সই হয়।

শনিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ড. মোমেনের সঙ্গে বৈঠকে বসেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন।

পরে ড. মোমেন পূর্ব-ইউরোপের বৃহত্তম কারিগরি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব পলিটেকনিয়া অব বুখারেস্ট (ইউপিবি) পরিদর্শন করেন। সেখানে ইউপিবির রেক্টরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইউপিবি এবং রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের মধ্যে ‘প্রমোশন অব দি ইউপিবি এক্সসেলেন্স স্কলারশিপ প্রোগ্রাম’ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন ইউপিবির রেক্টর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত। ড. মোমেন এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চারটি স্কলারশিপ ঘোষণার জন্য ইউপিবির রেক্টরকে ধন্যবাদ জানান এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে এই স্কলারশিপ বাড়ানো হবে বলেও আশা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ইউপিবির রেক্টরকে ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য পিস কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31