IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লিড নিউজ >> নওগাঁয় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

নওগাঁয় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ যাত্রী। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাটচকগৌরী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চকচাপাই গ্রামের মৃত চয়েন উদ্দীনের ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন মাসুদ রানা (৪২), ইজিবাইকের চালক একই উপজেলার ইয়াদ আলীরমোড় এলাকার আব্দুল মজিদের ছেলে মমিন হোসেন (২৯) ও মান্দা উপজেলার সিংগারপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রিপা আকতার (২৮)।

একই ঘটনায় আহতরা হলেন- নিহত অবসরপ্রাপ্ত সার্জন মাসুদ রানার স্ত্রী নিপা বেগম (৩৪) ও তার শ্যালিকা রুবিনা খাতুন (১৭)। বৃহস্পতিবার নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মাহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন- বুধবার রাত ৮টার দিকে পত্নীতলা থেকে নওগাঁ অভিমুখে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলস (চট্রগ্রাম মেট্রো-০২-০১৭৪) নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে ব্যাটারী চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান। এসময় অপর ৪ যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রিপা আক্তার এবং রাজশাহীতে নিযে যাওয়ার পথে ইজিবাইক চালক মমিন হোসেন মারা যান।

এদিকে, এই ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ ওই বাসটি জব্দ করেছে বলে জানা গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930