IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> লিড নিউজ >> জাতীয় >> আগামী বৃহস্পতিবার থেকে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা শুরু

আগামী বৃহস্পতিবার থেকে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছরের বছর বয়সীদের) পরীক্ষামূলকভাবে টিকা প্রদান শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

বুধবার ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিশুদের টিকা প্রদান শুরু হচ্ছে জানিয়ে অধ্যাপক খুরশিদ আলম বলেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে আমরা এই টিকার টেস্ট রান শুরু করবো। প্রাথমিকভাবে দুটি সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সীদের বেছে নিয়েছি। শিক্ষার্থীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া হবে।

তিনি বলেন, মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা। এবারে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সেখান থেকে শুরু করছি। আর টেকনিক্যাল কারণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে থেকে এই টিকা প্রদান শুরু করব।

টিকাদানের পর শিশুদেরকে ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে আমরা দেখব-শিশুদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা। তারপর ঢাকায় আমরা বড় আকারে টিকাদান শুরু হবে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে শিশুদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31