IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘অনেক কিছুই দেখছি, প্রমাণের অপেক্ষায় আছি’

‘অনেক কিছুই দেখছি, প্রমাণের অপেক্ষায় আছি’

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লার ঘটনায় জড়িতদের খুব শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমরা অনেক কিছুই দেখছি, অনেক কিছুই অনুমান করছি। আমরা প্রমাণের অপেক্ষায় আছি, প্রমাণ পেলেই আপনাদের সামনে তুলে ধরবো।’

রোববার (১৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

কুমিল্লার ঘটনার অগ্রগতি কতদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এ ঘটনাটি হঠাৎ করে ঘটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিছুদিনের মধ্যে এটি আমরা আরও ক্লিয়ার করতে পারবো। আপনারা বলছেন, কুমিল্লার ঘটনার অগ্রগতি কী? কুমিল্লায় যে ঘটনা ঘটেছে আমরা এটি খুব সিরিয়াসলি দেখছি। আমরা একটা নির্ভুল তদন্তের মাধ্যমে সমস্ত ঘটনাটি জানাবো। আমরা খুব শিগগির জানাবো বলে আশা করছি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুধু কুমিল্লায় নয়, রামু, নাসিরনগরে এ ধরনের ঘটনা ঘটেছে। সম্প্রদায়িক উত্তেজনা করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য ছিল। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। এ রকম পরিস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কাদের লাভ হবে- আপনাদের কাছে সেই জিজ্ঞাসা আমার।’

তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনার পর চাঁদপুরের হাজীগঞ্জে চারজন প্রাণ হারিয়েছেন। পুলিশ আহত হয়েছেন। এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেছে, নোয়াখালীতে হয়েছে, ফেনীতে হয়েছে, কক্সবাজারে হয়েছে। নোয়াখালীতেও প্রাণহানি হয়েছে। যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে জানাবেন। আমরা সুনিশ্চিত এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, সম্প্রীতির দেশ বাংলাদেশ এটাকে বিনষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ কাজ যে করেছেন, কারো ইন্ধনে করেছেন।’

‘আমরা সবকিছু তদন্তের মাধ্যমে উদঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই করবো। যাতে করে এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস যেন কেউ না পায়’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঘটনার পেছনে দেশের বাইরের কোনো ইন্ধন আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি এ মুহূর্তে কিছুই বলছি না। আমাদের দেশের লোকেরই তো অভাব নেই। দেশের বাইরে থেকে কলকাঠি নাড়ছে কি না, সেগুলোও তদন্তে বেরিয়ে আসবে। সত্যিকারে যে ঘটনা ঘটেছে, সবকিছু আমরা খুব শিগগির জানাতে পারবো।’

কুমিল্লার ঘটনায় কোনো গ্রেফতার আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কুমিল্লার ব্যাপারে আমরা দুই-তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছি। যারা করেছেন তাদেরকেও চিহ্নিত করে ফেলবো এবং খুব শিগিগিরই আপনাদের জানাতে সক্ষম হবো।’

জড়িতদের চিহ্নিত করা হয়েছে, চিহ্নিতদের মধ্যে কয়েকজন গ্রেফতার আছেন- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার যতদূর মনে পড়ে আমি বলেছিলাম তাদের চিহ্নিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আমরা খুব শিগগিরই তাদের অ্যারেস্ট করতে পারবো, এ রকম কিছু বলেছি। আমরা সেই জায়গাটিতেই আছি।’

বিএনপি বলেছে, মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকারই এ ধরনের ঘটনা ঘটিয়েছে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকে অনেক কিছু বলছেন, সেগুলো তথ্যভিত্তিক নয়। যেগুলো উদ্দেশ্যমূলক সেগুলো বলার জন্য বলা।’

গত কয়েকদিনে প্রধানমন্ত্রীর ভারতের দিকে ইঙ্গিত করে কিছু বক্তব্য দিয়েছেন। ভারতের কোনো এজেন্সি আমাদের এখানে অস্থিরতা তৈরি করার জন্য সক্রিয় আছে কি না, এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্লেষণ করে বলেছেন। এখানে আমরা মন্তব্য করা সমীচীন হবে না। আমি যেটুকু বলতে চাই, আমাদের কাছে যেটুকু প্রমাণ রয়েছে, সেগুলোর ভিত্তিতে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রীর যেটা বলেছেন, তার কাছে তথ্য রয়েছে। সেই অনুযায়ী তিনি বলেছেন। আমরা কাছে যে পর্যন্ত তথ্য আসে, আমি সেই টুকুই বলে থাকি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31