IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আমির চৌধুরী আর নেই

মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আমির চৌধুরী আর নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমির আহমেদ চৌধুরী রতন (৭৭) আর নেই।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

শুক্রবার সকাল ১১ টায় ময়মনসিংহের আঞ্জুমান ইদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের লাশ নিয়ে যাওয়া হবে তার পৈতিক নিবাস ফেনী জেলায়, সেখানে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

আমীর আহম্মদ চৌধুরী রতনকে ময়মনসিংহবাসী তাকে চেনে ‘রতন দা’ কিংবা ‘রতন স্যার’ নামেই। মানুষ গড়ার কারিগন হিসেবে যিনি এ শহরে সর্বমহলে শ্রদ্ধার পাত্র।

দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস করানো, বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খবর নেওয়া,সহকর্মী ও অভিভাবকদের সঙ্গে বৈঠক, স্কুলের পরিবেশ তদারকি ইত্যাদি কাজে ব্যস্ত সময় কাটানো, পেশাগত জীবনে প্রবীণতার ছাপ পড়লেও এখনো নবীনদের মতোই উদ্যমী আর প্রাণবন্ত মানুষ ছিলেন রতন স্যার।

আমীর আহম্মদ চৌধুরী রতন ১৯৮৩-র অক্টোবর থেকে দীর্ঘ সময় ময়মনসিংহের স্বনামধন্য প্রতিষ্ঠান মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই স্কুলেই রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার যোগ্য নেতৃত্ব,দক্ষতা ও পরিশ্রমের ফলেই মুকুল নিকেতন আজ দেশ সেরা বিদ্যালয়গুলোর একটি। ১৯৮৪ সালে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পান। বর্তমানে মুকুল নিকেতন স্কুলে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র ছাত্রী রয়েছে।

আমীর আহম্মদ চৌধুরী রতনের জন্ম ১৯৪৩ সালের ৮ নভেম্বর। তার বেড়ে উঠা, পড়াশুনা ময়মনসিংহ শহরেই। শিশুকাল থেকে বর্তমান সময় পর্যন্ত তার ঠিকানা ময়মনসিংহ শহরের মহারাজা রোড। তার পিতা মরহুম সুলতান আহম্মদ চৌধুরী, মাতা মরহুমা আজিজেরন্নেছা চৌধুরীনী,স্ত্রী মাহমুদা খান ইভানা ও এক ছেলে ও এক মেয়ে।তার বড় ভাই সদ্য প্রয়াত আজিজ আহম্মেদ চৌধুরী ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান, এবং তার অপর ভাই ছিলেন মরহুম বীর বিক্রম মেজর জেনারেল (অব:) আমীন আহম্মেদ চৌধুরী।

১৯৫৬ সালে তিনি সিটি কলেজিয়েট স্কুল থেকে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ১৯৫৮ সালে আনন্দ মোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ১৯৬০ সালে একই কলেজ থেকে বিএ পাস করার পর ঢাকাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মেধা তালিকায় নবম স্থান নিয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ন্যাশনাল ইন্সটিটিউট অব এডুকেশন এক্সটেনশন এন্ড রিসার্চ( নায়েম),ঢাকা শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে ১৯৯১সনে প্রশিক্ষন গ্রহণ করেন তিনি।

১৯৬৪ সালের আগষ্ট মাসে ময়মনসিংহের গৌরীপুরে অধ্যাপনার মাধ্যমে শুরু হয় তাঁর শিক্ষকতার জীবন। গৌরীপুর কলেজে তিনি ছিলেন ১৯৮৩ সাল পর্যন্ত। ১৯৮৩-র সেপ্টেম্বর থেকে তিনি যোগ দেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে।

শিক্ষতকতার বাইরেও রতন স্যারের রাজনৈতিক, খেলাধূলা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে সক্রিয় পদচারন। তাঁর উদ্যোগেই ১৯৫৯ সালে এ শহরে ময়মনসিংহ জেলা মুকুল ফৌজ প্রতিষ্ঠা হয়।

তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

আমীর আহম্মদ চৌধুরী রতনের নেতৃত্বে ১৯৭০-এর প্ররয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর চট্রগ্রামের উপকূলে তিনি মুকুল ফৌজের ৪৭ জন কর্মী নিয়ে ত্রান কাজে অংশ নেন। এরপর ১৯৭৪,১৯৮৮,১৯৯৮-এ বন্যার সময় মুকুল ফৌজ এবং মুকুল নিকেতনের ছাত্রদের নিয়ে বন্যার্তদের সহায়তায় তার কার্যক্রম এখনো মানুষ স্মরণ করে। এ স্কুলে আবৃত্তি, নৃত্য, সংগীত, ক্রিকেট, ফুটবল, স্বাউটিং, গার্ল হাইড, বির্ত ইত্যাদি বিষয়ে নিয়িমিত প্রশিক্ষন দেওয়াসহ সকল বিষয়ে দেখভাল করতেন রতন স্যার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930