ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ২৪ ঘণ্টার বর্ষণে দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
তলিয়ে গেছে বেশির ভাগ রাস্তাঘাট। ফলে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, দিল্লির দক্ষিণাঞ্চলীয় সফদারজং এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ৮৫ মিলিমিটার ও পালামে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা এক দশকে এটাই সর্বোচ্চ।
এর আগে ১৯৫৪ সালে দিল্লিতে ১৭২.৭ মিলিমিটার বৃষ্টি হয়। উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতেও শুরু হয়েছে ভারী বর্ষণ।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news