IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> মিথ্যা তথ্য-ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে হুশিয়ারি

মিথ্যা তথ্য-ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে হুশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা ভুল বা মিথ্যা তথ্য সংবলিত কনটেন্ট বা ভিডিও প্রচার করছেন- তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ হুশিয়ারি দেন।তিনি বলেছেন, যারা ভুল তথ্য বা কনটেন্ট প্রচার করছেন, তাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই- যারা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।তাদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল দেশে এবং বিদেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চক্রান্ত ও চেষ্টা করে যাচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট ছড়িয়ে দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করছে।

কমান্ডার মঈন বলেন, চক্রটি পূর্বে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিডিও কনটেন্ট সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বলে প্রচারের চেষ্টা করছে৷ এমনকি পার্শ্ববর্তী দেশের একটি অগ্নিকাণ্ডের ভিডিওকে রংপুরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বলে প্রচারের চেষ্টা করেছে। এ সংক্রান্ত তথ্য এবং ভিডিও বিভ্রান্তি ছড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন- তাদের বিরুদ্ধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো র‌্যাবও সোচ্চার রয়েছে।

তিনি বলেন, যারা বিভিন্ন মন্দিরে পূজামণ্ডপে হামলায় সরাসরি জড়িত, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কনটেন্ট আপলোড করছেন, যারা ভিডিও কনটেন্টগুলো শেয়ার করছেন এবং যারা বিভিন্ন ধরনের অযাচিত মন্তব্য করছেন, যারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন, র‌্যাব তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।

কমান্ডার মঈন জানান- ঢাকা, কুমিল্লা, ফেনী, রংপুর, চট্টগ্রাম, রুপগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাব অভিযান চালিয়েছে। এ ধরনের ঘটনার মূলহোতা ও পেছন থেকে ইন্ধন দেওয়া অন্তত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, একটি চক্র জেনেশুনেই প্রচার করছে। আবার কেউ কেউ স্বার্থ হাসিলের জন্য ভিডিও কনটেন্ট শেয়ার ও প্রচার করছে। এ ধরনের বেশকিছু পেজের অ্যাডমিনকে শনাক্ত করা হয়েছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাইক, কমেন্টস ও শেয়ার দিচ্ছেন, তাদেরও শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

কুমিল্লার ঘটনায় মূল যে কালপ্রিট, তাকে র‌্যাব গ্রেফতারের খুব কাছাকাছি আছে জানিয়ে সংস্থাটির গণমাধ্যম শাখার এই পরিচালক বলেন, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা মিথ্যা তথ্য সংবলিত কনটেন্ট, ভিডিও ও গুজব প্রচার করছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা যে শ্রেণিরই লোক হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, অভিযান চলছে।

কমান্ডার মঈন এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ জানাব- আপনারা যা করবেন জেনেশুনে, বুঝে করবেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে না জেনে না বুঝে কোনো ধরনের লাইক, কমেন্টস করবেন না, ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়- এমন কিছু করবেন না। কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস কিংবা ভিডিও কনটেন্ট প্রচারে আরও অনেক মানুষ বিভ্রান্ত হবে৷ অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়বে৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31