IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> টপ নিউজ >> সহজ গ্রুপে খেলবে বাংলাদেশ

সহজ গ্রুপে খেলবে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিংয়ের পর আইসিসি জানিয়েছিল, প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কা কোয়ালিফাই করলে দল দুটি কোন গ্রুপে খেলবে তা আগে থেকেই নির্ধারিত। তবে বিশ্বকাপ শুরু হওয়ার পর মাঝপথে হুট করেই সেই নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। যাতে ভারত-পাকিস্তানের বদলে অনেকটা সহজ গ্রুপেই পড়ছে বাংলাদেশ।

সুপার টুয়েলভ শুরুর আগে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে থাকা শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া লড়ছে পরস্পরের বিপক্ষে। আর ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের সাথে লড়ছে বাংলাদেশ।

নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলই সুযোগ পাবে সুপার টুয়েলভে খেলার, বাদ পড়বে বাকি দুই দল। আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানারআপ হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’-তে অর্থাৎ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’-এ খেলবে।

কিন্তু সেই নিয়মে হঠাৎ করেই পরিবর্তন এনে আইসিসি মঙ্গলবার জানিয়েছে, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভে ‘গ্রুপ ওয়ান’-এ এবং রানার-আপ দল ‘গ্রুপ টু’-তে খেলবে। অনুরূপভাবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ টু’তে এবং রানার-আপ দল ‘গ্রুপ ওয়ান’-এ খেলবে।

সেক্ষেত্রে স্কটল্যান্ডের কাছে হেরে ‘গ্রুপ টু’-তে থাকা ভারত-পাকিস্তানের সাথে খেলা পড়ছে না বাংলাদেশের। ‘বি’ গ্রুপে বাংলাদেশ রানার-আপ হলে সুপার টুয়েলভে খেলতে হবে ‘গ্রুপ ওয়ান’ এ। যে গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। নিয়ম পরিবর্তনের কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই সুপার টুয়েলভে পড়তে পারে একই গ্রুপে।

এর আগে আগস্টে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশের দিনই আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ-শ্রীলঙ্কা যেকোনোভাবে প্রথম রাউন্ডে পার হতে পারলেই ‘বি-১’ ও ‘এ-১’ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ রানার্সআপ হলেও ‘বি-১’ হিসেবে সুপার টুয়েলভে ‘গ্রুপ-২’ তে পড়ার কথা বাংলাদেশের। কিন্তু সংশোধনী পাঠিয়ে আইসিসি জানিয়েছে এমনটি হচ্ছে না। টুর্নামেন্টের তিনদিন পার হওয়ার পর বদলে ফেলা হয়েছে গ্রুপ সিডিং।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31