IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ

ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মুম্বাইয়ে আর্থার রোড জেলে গিয়ে মাদক-মামলায় বন্দি ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম তার সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুম্বইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ খান। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল।

জেলের ভিতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ। দ্রুত সাক্ষাৎ সেরে বেরিয়ে যান তিনি।

ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন শাহরুখ। যে কারণে বড় কনভয় বা বড় গাড়ি নিয়ে তিনি আর্থার রোড জেলে যাননি।

তিনি পৌঁছান কালো কাঁচের একটি ছোট গাড়িতে। তখনও দেশের বাণিজ্যনগরীতে অফিস টাইম ঠিকঠাক শুরু হয়নি।

তবে শাহরুখের আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ। ফলে তারা আর্থার রোড জেলের মূল ফটকের বাইরে ভিড় করেছিল।

একটা সময়ে সেখানে বিশেষ টাডা আদালতে বিচার হয়েছিল বলিউডের নায়ক সঞ্জয় দত্তের। সেখানে বেশ কিছুদিন বন্দিও ছিলেন তিনি। বন্দি ছিল ২৬/১১ মামলায় অভিযুক্ত পাক জঙ্গি আজমল আমি কসাবও।

জেলের মূল ফটকের সামনেই গাড়ির পিছনের আসন থেকে নামেন শাহরুখ। পরণে খুব সাধারণ একটি গোল-গলা টি-শার্ট এবং জিনসের ট্রাউজার্স। মুখ ঢাকা কালো মাস্কে। চোখে কালো রোদচশমা। দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে তিনি দ্রুত জেলের ভিতরে চলে যান।

প্রশাসনের অনুমতির ভিত্তিতে সাধারণত এই ধরনের সাক্ষাৎ ৫ থেকে ১০ মিনিটের হয়ে থাকে। শাহরুখ জেলের ভিতরে ছিলেন প্রায় ১৫ মিনিট।

বুধবারই জেল কর্তৃপক্ষের কাছ থেকে পুত্রের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন শাহরুখ।

তবে, আরিয়ানের সঙ্গে দেখা করে জেল থেকে বেরোনর পর শাহরুখ সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। যেমন মুখ খোলেননি ভিতরে যাওয়ার সময়েও।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। ৩ তারিখে তাকে সরকারি ভাবে গ্রেপ্তার দেখায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তার পরে ওই মামলায় আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

৩ তারিখ থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে। গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একাধিক বার তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ফলে তিনি এখনও জেলেই বন্দি।

পুত্রের গ্রেপ্তারির পর এই প্রথম প্রকাশ্যে এলেন বাবা শাহরুখ। এর আগে তিনি ওই বিষয়ে কোথাওই কোনও মন্তব্য করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31