IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মা ছেলে নিহত

আমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মা ছেলে নিহত

ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে শনিবার বিকেল সাড়ে ৩টার সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মা আয়সা বেগম (৩২) ও ছেলে আয়ান (৮) মাস নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন। আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে বাস দুটি দুমরে মুছরে যাওয়ায় ঘটনাস্থলে পরে আছে।

জানা গেছে, শনিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে রহমানিয়া ফিলিং স্টেশনের উত্তর পাশে আমতলী থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহন এবং কক্সবাজার থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা সেবা পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মা আয়সা (৩২) এবং ৮ মাস বয়সী ছেলে আয়ান নিহত হয়। নিহত আয়সার স্বামী শাহিন এবং মেয়ে রেবেকাও গুরুতর আহত হয়েছে। নিহত মা ছেলের বাড়ি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের ইপিজেড এলাকায়। তারা কুয়াকাটা এসেছিল বেড়াতে।

এ ঘটনায় আহত হয় ২০ জন। আমতলী হাসপাতালে আসা আহতরা হল, রেবেকা (২৬), আসাদুল (২৮), চন্দন মল্লিক (২৬), রুবেল (৩২), শাহিন (৩৫), হানিফ (৪০), লতা (৩০), রাজিব (৩০), এমরান (৩০) ও গোল্ডেন লাইন বাসের চালক তপন (৬০)। অন্য আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক পটুয়াখালী এবং বরিশাল নিয়ে যাওয়া হয়।

পেট্টোল পাম্পের কর্মচারী রহমান জানান, দুপুর সাড়ে ৩ টার সময় বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি দুটি বাসের মুখোমুখি সংষর্ষ। সংঘর্ষের কক্সবাজার থেকে ছেড়ে আসা সেবা পরিবহনের বাসটি দুমরে মুছরে সড়কের পূর্ব পাশের ডোবায় পরে যায় এবং গোল্ডেন লাইন পরিবহনের বাসটি দুমরেমুছরে সড়কের পশ্চিম পাশে ছিটকে পরে।

সংঘর্ষের পরপরই বাসে থাকা প্রায় শতাধিক যাত্রীর আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে আহত এবং নিহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, দুই বাসের সংঘর্ষে মা আয়সা এবয় ছেলে আয়ান নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। বাস দুটিকে আটক করা হয়েছে। গোল্ডেন লাইনের চালক আহত হয়ে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্য বাসের চালক এবং হেলপাররা পালিয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31