IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> আরিয়ানের বিরুদ্ধে স্বাক্ষী দিতে টাকা দেওয়ার অভিযোগ

আরিয়ানের বিরুদ্ধে স্বাক্ষী দিতে টাকা দেওয়ার অভিযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়ার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) টাকা দিয়েছে। রোববার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ওই মামলার এক সাক্ষী।

এ দিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ওই সাক্ষীর এমন মন্তব্য প্রকাশ পাওয়ার সাথে সাথেই ঘটনাটিকে ‘মিথ্যা রটনা’ বলে দাবি করেছে এনসিবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছে, ঠিক সময়ে এর জবাব দেবে তারা।

জানা যায়, আরিয়ান খানকে গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই একটি ছবি ছড়িয়ে পড়ে চার দিকে। তার সাথে সেলফি তুলতে দেখা গিয়েছিল এক ব্যক্তিকে। সেই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি। প্রথমে মনে করা হয়েছিল কিরণ এনসিবি-র কোনো এক কর্মকর্তা। অনেকেই সে সময় প্রশ্ন তোলেন আরিয়ানের সাথে কিরণের ওই সেলফি নিয়ে।

এর পর এনসিবি-এক বিবৃতিতে জানায়, কিরণ তাদের কেউ নন। শুধু তা-ই নয়, কিরণকে এই মামলার অন্যতম সাক্ষী হিসেবে তুলে ধরে তার খোঁজ চালায় এনসিবি। যদিও কিরণ ওই ঘটনার পর থেকেই পলাতক।

এদিকে কিরণের সহযোগী প্রভাকর সেইল জানিয়েছেন, তদন্তকারী সংস্থা তাকে ফাঁকা স্টাম্পে সই করিয়েছে। এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের কাছ থেকে বিপদের আশঙ্কা করছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রভাকরের দাবি, কিরণ ‘রহস্যজনক ভাবে নিখোঁজ’ হয়ে যাওয়ার পর থেকেই সমীরকে নিয়ে এই ধরনের ভাবনা শুরু হয়েছে তার। এমনকি জীবনের ঝুঁকি রয়েছে বলেও দাবি প্রভাকরের।

কিরণের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়ে তিনি দাবি করেন, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মুখ খুলতে ১৮ কোটি টাকার চুক্তি হয়েছে বলে তিনি শুনেছেন।

এনসিবি-র প্রশ্ন, তাই যদি হয়, তাহলে এত দিন আরিয়ান জেলেবন্দি থাকেন কী করে? তাছাড়া তাদের দফতরে একাধিক সিসিটিভি রয়েছে, ফলে দফতরে বসে যা ইচ্ছা তাই করা যায় না বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ফলে প্রভাকরের এই অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে এনসিবি।

কিন্তু এতেই বিতর্ক থামছে না। কারণ বলিউডের একাংশ এবং বেশ কিছু রাজনীতিবিদ দাবি করেছেন, শাহরুখের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31