ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে গাছের চাপায় মঞ্জু মন্ডল (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে পৌরসভার তালতলা মহল্লার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে ইজিবাইকযোগে পাশ্ববর্তী নওদাপাড়া গ্রামে এক মৃত ব্যক্তির জানাযায় যাওয়ার সময় ভাঙ্গাবটতলা নামক স্থানে সড়কের গাছের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময়ে ইজিবাইকের আরও ৫ যাত্রী গুরুত্ব আহত হয়।
স্থানীয়রা জানায় একটি সংঘবদ্ধ চোরচক্র ওই সড়কের গাছ কাটার সময় চলন্ত ইজিবাইকের উপড়ে পড়লে এ দূর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


