IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কচুয়ায় প্রেমিককে ছুরি মেরে প্রেমিকার আত্মহত্যা

কচুয়ায় প্রেমিককে ছুরি মেরে প্রেমিকার আত্মহত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদপুরের কচুয়ায় প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রেমিকার ছুরিকাঘাতে সোহাগ প্রধান নামের এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার পর প্রেমিকা সানজিদা আক্তার মিতু বিষপান করে আত্মহত্যা করেছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের আটোমোড় গ্রামে।

প্রেমিক সোহাগ প্রধান একই উপজেলার চাংপুর গ্রামের মৃত মোস্তাক মিয়ার ছেলে। সোহাগ প্রধান আটোমোড় গ্রামের হোসেন মিয়ার হোটেলের কারিগর ছিলেন। প্রেমিকা একই গ্রামের মনির হোসেনের মেয়ে এবং বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে প্রেমিক সোহাগ প্রধান আটোমোড় গ্রামের পার্শ্ববর্তী মসজিদের ঘাটলায় গোসল করতে গেলে প্রেমিকা সানজিদা আক্তার মিতু ক্ষোভে তাকে আকস্মিকভাবে গলায় চুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার এক পর্যায়ে প্রেমিকা সানজিদা আক্তার মিতু অভিমানে বিষপান করলে তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

সানজিদা আক্তারের মা লাকী বেগম ও বাবা মনির হোসেন মেয়ের প্রেমের বিষয়ে জানেননি বলে জানান এবং এ ঘটনায় কারো প্রতি অভিযোগ নেই বলে তারা দাবী করেন। তবে স্থানীয়রা বলছেন, সোহাগ খুবই ভালো ছেলে ছিলেন। এমন ঘটনায় এলাকাবাসী বিস্মিত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়াজী বলেন, শুনেছি তাদের প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারের কেউ জানত না এবং কি নিয়ে মেয়েটি ছেলেটির উপর ক্ষুব্ধ হয়েছে তা খুজে বের করলেই ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

এদিকে ছেলের চাচা মাসুদ হোসেন ভূঁইয়া বলেন, সোহাগ প্রধানের বাবা-মা নেই। এতিম ছেলেটির আটোমোড় গ্রামে গত এক বছর ধরে একটি হোটেলে কারিগর হিসেবে কাজ করত। তাকে ছুরিকাঘাতে আহত করার বিষয় জানতে পেরে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসন ও মিডিয়াকর্মীদের সহযোগিতা চাই।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তারের লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930