IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> ভীষণ এক ব্যক্তিত্ত্ব নিয়ে বেড়ে উঠছিলেন শেখ রাসেল

ভীষণ এক ব্যক্তিত্ত্ব নিয়ে বেড়ে উঠছিলেন শেখ রাসেল

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন আজ। পঁচাত্তরের কাল রাতে মায়ের কাছে যেতে চেয়েছিলেন শিশু রাসেল। রক্তাক্ত মাকে দেখার পর হাসু আপার কাছে যাওয়ার আকুতি ছিলো রাসেলের। ঘাতকের বুলেট ঝাঁঝরা করে দেয় কচি ওই বুক। বেঁচে থাকলে ৫৭ বছরে পা রাখতেন। দু’চোখের ওই দ্যুতিই বলে দেয় ভীষণ এক ব্যক্তিত্ত্ব নিয়ে বেড়ে উঠছিলেন বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল।

১৯৬৪ সালের উত্তাল সময়ে ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনেই জন্ম শেখ রাসেলের। ভাইবোনদের সবার ছোটো। তাই ছিলেন ভীষণ আদুরে। রাসেলের ছোটাছুটিতে মেতে থাকতো ৩২ নম্বর।

ভীষণ রোদ্দুর হয়ে এসেছিলেন রাসেল। চোখের দ্যুতিতেই দারুন এক ব্যক্তিত্বের প্রকাশ। দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামানুসারে ছেলের নাম রেখেছিলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা। রাসেলের মতোই ধী-শক্তি নিয়েই বেড়ে উঠছিলেন শিশু রাসেল।

পড়তেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। প্রটোকল ছাড়াই সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। সমবয়সিদের মধ্যে নেতৃত্বগুণে রাসেল ছিলেন সবার প্রিয়। খেলার সাথিদের নিয়ে প্যারেড করতেন।

জন্মের পর বাবাকে কাছে পাননি বেশি। তাই স্বাধীনতার পর বাবার কাছ ছাড়া হতে চাইতেন না, বঙ্গবন্ধুও প্রায় সব সময়ই কাছে রাখতেন রাসেলকে। বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরগুলোতেও থাকতেন বাবার সাথে।

’৭৫ এর কাল রাতে ৩২ নম্বরে যখন হত্যাযজ্ঞে নামে হায়েনার দল, ছোট্টো রাসেলকেও ছাড়েনি নরপিশাচরা।

প্রতিবেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন জাহান বলেন, রাসেল যখন একটু একটু চলতে ফিরতে পারে, যখন আরেকটু নিজে ইন্ডিপেন্ডেট হতে শুরু করেছে তখন তাকে বেশি দেখেছি যে, তার মায়ের (বঙ্গমাতা) সাথে সব সময় ঘুরে ঘুরে, তাঁর আঁচলের তলায় থেকে বড় হয়েছে। কি নির্মমতা! অতোটুকু বাচ্চাটিকে কিভাবে মারতে পারলো।

বেঁচে থাকলে হয়তো রাসেলই হতেন আজকের উন্নয়নযাত্রার অগ্র সেনানী।

জাতির পিতার মতো রাসেলও হয়তো বিশ্বশান্তি প্রতিষ্ঠার কান্ডারি হতেন। যে কাজটি এখন করছেন তার বড় বোন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031