IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালনিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্যসিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি -আনু এমপিনিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’

‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি যাচাই-বাছাই করবে বাংলাদেশ। এ ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে (বহুপক্ষীয় সংস্থায় বা জোটে) অংশগ্রহণ করার আগে বর্তমানে যে ফরেন পলিসি, “বাংলাদেশ ফার্স্ট” নীতিতে আগে যাচাই-বাছাই করবে। এই প্যাক্টে (চুক্তি) যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা, বাংলাদেশের মানুষের কী সুবিধা—সেটা চিন্তা করেই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।

এই চুক্তিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আমরা পাইনি। তবে সেটা দেখা যাবে। সেটা তো উন্মুক্ত আছে। সময় লাগবে, পর্যালোচনা হবে, তারপরে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট’ বা মক্কা চুক্তি সই করে। এই চুক্তিতে একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

চুক্তিটি স্বাক্ষরের পর থেকেই বাংলাদেশকে এতে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও সংসদে বলেছিলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তবে সে সময়ও তিনি জানান, বাংলাদেশ আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি।

এরপর গত ৩০ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের কোনো ঝুঁকি দেখছেন না সরকার।

তার ভাষ্য ছিল, বাঁচার আগে যদি মরার চিন্তা করেন তাহলে কী লাভ আছে। বাঁচার আগে যদি মরার চিন্তা করি তাহলে তো সমস্যা। এটার মতো এমন একটা অনন্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এটাতে সুযোগ সৃষ্টি হয়েছে। এটা একটা অনন্য চুক্তি, যাতে নতুন সুযোগ তৈরি হয়েছে। এখানে ঝুঁকির কিছু নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031