IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> রাজশাহী >> জেল হত্যা দিবসে রাসিকের উদ্যোগে সভা

জেল হত্যা দিবসে রাসিকের উদ্যোগে সভা

ধূমকেতু প্রতিবেদক : জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় নগরভবন সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাদী। তিনি বলেন, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ অঞ্চলের দায়িত্ব প্রদান করেছিলেন শহীদ এএইচএম কামারুজ্জামান হেনাকে। সাদাসিধে জীবন যাপন করতেন এ.এইচ.এম কামারুজ্জামান। দুঃখী মানুষের জনদরদী নেতা ছিলেন তিনি। যার প্রমান মিলে তাঁর মৃত্যুকালে তিনি তেমন কোন অর্থ সম্পদ রেখে যাননি। তাঁর নির্লোভ ও ত্যাগী মনোভাব তাঁকে জাতীয় নেতায় পরিণত করেছে।

সম্মানিত বক্তা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবস একটি বিভীষিকাময় দিন। ৭৫ এর পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায়। পনেরই আগস্টের নির্মম হত্যাকাÐের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। বিপথগামী সেনাসদস্য ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এ হত্যাকাÐের সঙ্গে জড়িত।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতাকে বিচ্ছিন্ন করা যায় না। শেখ মুজিবুর রহমান মানে কোন কিছুর কাছে মাথা নত না করা। জাতীয় চার নেতা মানে কোন কিছুর কাছে মাথা নত না করা। আর তাঁদের আত্মত্যাগেই পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি দেশ আমরা পেয়েছি।

সভায় আর বক্তব্য দেন, রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বিএম শরীফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন।

মঞ্চে উপবিষ্ট ছিলেন, রাসিকের সচিব মশিউর রহমান।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, মাজেদা বেগম, উম্মে সালমা, নাদিরা বেগম, সুলতানা রাজিয়া, রাসিকের প্রকল্প উপদেষ্টা সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল নূর-ঈ সাইদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930