IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পরিবহণ ধর্মঘট তাদের অধিকার’

‘পরিবহণ ধর্মঘট তাদের অধিকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ একলাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করেছে সরকার। গত ৩ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে এটি কার্যকর করা হয়েছে।

এদিকে কোনো আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ পরিবহণ মালিক সমিতির নেতাকর্মীরা। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিচালক-মালিকরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। তাদের সঙ্গে যোগ দেন বাসচালক-মালিকরাও।

ডিজেল ও করোসিনের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করায় সারা দেশে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে শুরু হওয়া পরিবহণ ধর্মঘট প্রসঙ্গে শনিবার দুপুরে সুনামগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘পরিবহণ ধর্মঘট যা করছেন, তাদের সেই অধিকার আছে। তবে এটা সমাধানের পথ নয়। এ জন্য ঠান্ডা মাথায় বসে আলোচনা করে একটা পথ বের করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। মান্নান আরও বলেন, বিষয়টি চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। সরকার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে।

সমবায় দিবস প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমবায় নিয়ে বঙ্গবন্ধুর একটা আবেগের জায়গা ছিল। সমবায় হলো মিলেমিশে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার উন্নয়ন।

এ সময় সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি। মান্নান বলেন, সুনামগঞ্জের হাওরে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার হবে। জেলা শহরে রেললাইন আসবে, বিশ্ববিদ্যালয় হবে। মেডিকেল কলেজ হচ্ছে।

সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার দেওয়া হয়।

ডিসি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ প্রমুখ বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31