IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> তাইওয়ানের সামনে শক্তি প্রদর্শন করল চীন

তাইওয়ানের সামনে শক্তি প্রদর্শন করল চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের বিমান বাহিনী আবার দেশটির বিচ্ছিন্নতাবাদী দ্বীপ তাইওয়ানের সামনে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে। শনিবার চীনের ১৬টি যুদ্ধবিমান ও সাবমেরিন বিধ্বংসী বিমান তাইওয়ানের আকাশসীমায় টহল দিয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার রাতে এক ঘোষণায় বলেছে, চীনের ১৬টি জঙ্গিবিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দ্বীপের আকাশসীমায় মহড়া দিয়েছে। এসব বিমানের মধ্যে ১০টি ছিল জি-১৬ যুদ্ধবিমান এবং ছয়টি ছিল জি-১০ যুদ্ধবিমান।

ওই মন্ত্রণালয় দাবি করেছে, তারা চীনের যুদ্ধিবিমানগুলোকে তাড়িয়ে দেয়ার জন্য নিজস্ব জঙ্গিবিমান ঘটনাস্থলে পাঠিয়েছে।

কিছুদিন আগে পশ্চিমা সংবাদ সূত্রগুলো জানিয়েছিল, আমেরিকা তাইওয়ানকে ৬৬টি এফ-১৬ জঙ্গিবিমান ও দূরপাল্লার ১০০টি এজিএম-১৫৮ ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় এই দ্বীপের যুদ্ধ করার ক্ষমতা অনেকগুণ বেড়ে গেছে; এমনকি তাইওয়ান এখন চীনে হামলা করারও সক্ষমতা অর্জন করেছে।

তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দেওয়ার পাশাপাশি দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছে আমেরিকা

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত প্রায় দেড় বছর ধরে এই দ্বীপের আকাশসীমায় চীনা জঙ্গিবিমানের নিয়মিত টহলের খবর দিয়ে আসছে। চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং সামরিক শক্তি প্রদর্শন করে এই বিষয়টি তাইপেকে মাঝেমধ্যেই স্মরণ করিয়ে দেয়।

তাইওয়ানের কাছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র বিক্রিকে চীন নিজের সার্বভৌমত্বের লঙ্ঘন ও ‘এক চীন’ নীতির পরিপন্থি বলে মনে করে। তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করেও দিয়েছে বেইজিং।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31