IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> পুড়ছে মিয়ানমারের চিন রাজ্য

পুড়ছে মিয়ানমারের চিন রাজ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : থ্যাং বিয়াক থাকেন প্রতিবেশি ভারতে। সেখান থেকেই টেলিভিশনের পর্দায় তিনি দেখলেন, মিয়ানমারের চিন রাজ্যে তার বাড়িঘর পুড়ানো হচ্ছে।

ভারতের মিজোরাম সীমান্ত দিয়ে গত ১৪ সেপ্টেম্বর তিনি তিন পুত্র ও আরও কয়েকজনকে নিয়ে ছোট্ট পাহাড়ি শহর ছেড়ে পালিয়ে আসেন।

থ্যাং বিয়াক কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে মিয়ানমারে সামরিক জান্তা সরকারের দমনপীড়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা যখন পালিয়ে এলাম, আমরা কিছু সঙ্গে আনতে পারলাম না। এখন আমাদের সব সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।’

তিনি বলেন, ‘যখন আমি জানতে পারলাম যে, আমার বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে, আমি খুবই হতাশ হলাম; আমি খেতেও ঘুমোতে পারছিলাম না।’

গত অক্টোবরের ২৯ তারিখের দিকে চিন প্রদেশে থান্টল্যাংয়ে যে ১৬০টি ঘরবাড়ি ও গীর্জা পুড়িয়ে ফেলা হয়, তার মধ্যে রয়েছে থ্যাং বিয়াকের ঘরও।

মিয়ানমারে সক্রিয় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দেশটির জান্তা সরকার এসব ধ্বংসযজ্ঞ পরিচালনা করছে। আটক করা হয়েছে বহু নাগরিককে। মানবাধিকার সংগঠনগুলো তাদের মুক্তি দাবি জানাচ্ছে।

মিয়ানমার সরকারের কথিত ‘সন্ত্রাসবিরোধী অভিযান’-এর অংশ হিসেবে রাখাইন রাজ্যের মতো চিন রাজ্যেও শুরু হয়েছে কঠোর দমনপীড়ন। এ অভিযানে বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচসহ ৫০০টি সংস্থা।

আল জাজিরা জানায়, ভারতের সীমান্তের কাছে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড় ঘেরা চিন রাজ্যে বহু বছর ধরে লড়াই চলছে। সেখানে চিন ন্যালনাল ফ্রন্ট নামের একটি বিদ্রোহী গোষ্টি সক্রিয় রয়েছে। এ সংগঠনটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।

২০১৫ সালে একটি শান্তি চুক্তি হয় চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে। কিন্তু গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা সরকার আবার ক্ষমতা দখলের পর সয়গঠনটি আবারও সক্রিয় হয়ে ওঠে।

প্রায়ই সামরিক জান্তা সরকারের সদস্যদের সঙ্গে তাদের সংঘাত বাধে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এতে গত মে মাস থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ। আর ভারতে পালিয়ে গেছেন ১৫ হাজারের বেশি মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31