IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> সুজানগরে দুই ইউনিয়নে সংঘর্ষ, আহত ১০

সুজানগরে দুই ইউনিয়নে সংঘর্ষ, আহত ১০

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগর উপজেলায় মানিকহাট ও সাতবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থি নৌকা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থীর ও (বিদ্রোহী) আনারস প্রতিকের মধ্যে হামলা, প্রার্থির গাড়ি ভাংচুর, গুলিবর্ষণ ও মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।

রোববার সন্ধ্যার পর থেকে দফায় দফায় মানিকহাট ও সাতবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ ঘটে । এলাকাবাসি বা ভোটাররা আতঙ্কের মধ্যে দিন পার করছে।

এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানান, সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন শফিউল আলম শফি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্বাস মল্লিক।

সাতবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন মুক্তিযোদ্ধা সামছুল আলম ,বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান আবুল হোসেন।

গত কয়েকদিন ধরেই উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। রোববার রাতে হঠাৎ নির্বাচনী প্রচার কালে এক যোগে পাশাপাশি ২টি ইউয়নয়নে সংঘর্ষ হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, এলাকায় পরিস্থিতি এখন সাভাবিক আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31