ধূমকেতু নিউজ ডেস্ক : ১৫ মাসের মধ্যে প্রথমবারের মতো রোববার করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছে জাপান। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।
জাপানের জাতীয় প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২ আগস্টের পর প্রথমবারের মতো রোববার জাপানে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এর আগে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ৩ জনের মৃত্যুর খবর প্রকাশ করে।
জাপান তার ৭০ শতাংশ জনগণকে করোনা ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে। ভ্যাকসিন গ্রহণের হার বাড়ার কারণে জাপানে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে।
করোনার ভারতীয় ধরন বা ডেল্টার কারণে এ বছরের মাঝামাঝি নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। গত আগস্টে একদিনে শনাক্ত সর্বোচ্চ ২৫ হাজারে পৌঁছায়।
পুরো মহামারি পর্বে জাপানে করোনায় প্রাণ গেছে ১৮ হাজার মানুষের। বর্তমানে করোনার টিকা ছাড়াও মুখে খাওয়ার ওষুধও বের হয়েছে।


