IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দলিল চুরি করতে ভাড়ায় লোক আনেন ছেলে, আর তাদের হাতেই খুন হন বাবা-মা

দলিল চুরি করতে ভাড়ায় লোক আনেন ছেলে, আর তাদের হাতেই খুন হন বাবা-মা


ধূমকেতু নিউজ ডেস্ক : ঘর থেকে দলিল চুরি করতে ভাড়ায় লোক ঠিক করেন ছেলে। আর তাদের ঠিক করা লোকের হাতেই খুন হন বাবা-মা। পুলিশ জানায়, জমি-জমা ভাগবন্টন নিয়েই দিনাজপুরের নবাবগঞ্জে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নিহত দম্পতির ছেলেসহ ৩ জনকে গ্রেফতারও করেছে।

হাফিজুর রহমান (৭৫) ও তার স্ত্রী ফেন্সিয়ার বেগম (৫৬) হত্যা ঘটনার এক সপ্তাহের মধ্যেই এ হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অডিটরিয়ামে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচিন চাকমা। এ সময় নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন।

গত ৪ নভেম্বর নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নির্শা কাজলদীঘি গ্রামে এই জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের ছোট ছেলে আব্দুল মালেক থানায় হত্যাসহ ডাকাতি একটি মামলা করেন। ঘটনার সাত দিনের মাথায় ছেলেসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন-হাফিজুর রহমানের ছেলে আব্দুল মতিন মিঠু (৫০), নবাবগঞ্জ উপজেলার ধরঞ্জী গ্রামের রাজা মিয়ার ছেলে রাজন মিয়া (২৫) ও এনামুল হকের ছেলে উজ্জল হোসেন (২৫)।

এরআগে গত বুধবার দিনাজপুর শহরের কলেজ মোড় ও ধরঞ্জী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা জানান, জমি লিখে দিলেও দলিল ছেলেদের কাছে হস্তান্তর করেননি হাফিজুর রহমান। দলিল পেতে ছেলে মিঠু ফুপাতো ভাই সুলতানের সঙ্গে মিলে সেটা (দলিল) চুরির পরিকল্পনা করেন। পরবর্তীতে কয়েকজনের সঙ্গে মিঠুর দলিল চুরির চুক্তি করেন।

চুক্তিতে বলা হয়, দলিল তারা এনে দিবে, তবে বাসায় যে টাকা পাওয়া যাবে সেগুলো তারা নিয়ে নেবে।
পরিকল্পনা অনুযায়ী গত ৩ নভেম্বর দিবাগত রাতে উজ্জল হোসেন, রাজন মিয়া ও সুলতানসহ কয়েকজন দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। এ সময় হাফিজুর রহমান ও ফেন্সিয়ারা বেগমের হাত-পা বেঁধে মুখে টেপ মারে তারা। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে হাফিজুরকে বালিশ চাপায় হত্যা করে। পরে ফেন্সিয়ারাকেও একইভাবে হত্যা করে কাগজপত্র, স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। বৃহস্পতিবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31