IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানের বিরুদ্ধে বিস্ময়কর অভিযোগ করলেন গ্রোসি

ইরানের বিরুদ্ধে বিস্ময়কর অভিযোগ করলেন গ্রোসি

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের বিরুদ্ধে আরেক ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য দেশটির নতুন সরকারের সঙ্গে যোগাযোগ করতে তার সংস্থা ব্যর্থ হয়েছে। তিনি এ বিষয়টিকে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করার পর সেপ্টেম্বর মাসে গ্রোসি তেহরান সফর করেন এবং ওই সফরে তিনি ইরানের কোনো কোনো পরমাণু স্থাপনায় নজরদারি করার অনুমতি লাভ করেন। সেইসঙ্গে তিনি তেহরানে ঘোষণা করেন, প্রেসিডেন্ট রায়িসি সরকারের সঙ্গে তার সংস্থার সংলাপ অব্যাহত থাকবে। অথচ এখন রাফায়েল গ্রোসি বলছেন, রায়িসি সরকারের সঙ্গে যোগাযোগ করতে তার সংস্থা ব্যর্থ হয়েছে।

এদিকে গ্রোসি এমন সময় এ দাবি করলেন যখন পাঁচ জাতিগোষ্ঠী ও ইরান আগামী ২৯ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার ব্যাপারে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা শুরু করতে যাচ্ছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি এ বিষয়ে আলোচনা করতে গত কয়েক দিন ধরে প্যারিস, বার্লিন ও লন্ডন সফর করেন। এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত সপ্তাহে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরান পরমাণু সমঝোতা সই করে। কিন্তু ২০১৮ সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যায় এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে পরমাণু সমঝোতা নিয়ে মারাত্মক অচলাবস্থা দেখা দেয় যার অবসানের জন্য ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় আলোচনা শুরু হতে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31