IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> প্রবাস >> টিকা পরিবহনে ১৮টি ফ্রিজার ট্রাক উপহার যুক্তরাষ্ট্রের

টিকা পরিবহনে ১৮টি ফ্রিজার ট্রাক উপহার যুক্তরাষ্ট্রের

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশজুড়ে কোভিড-১৯ টিকা নিরাপদে ও সহজে পরিবহনের জন্য কোল্ড-চেইন ব্যবস্থা-সমৃদ্ধ বিশেষায়িত ১৮টি ট্রাক বাংলাদেশকে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশকে দেয়া মোট কোভিড-১৯ সহায়তার পরিমাণ ১ হাজার ২৮ কোটি টাকা (১২১ মিলিয়ন ডলার) ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) উইলিয়াম ডাওয়ারস এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস ১৫ নভেম্বর সোমবার বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে ট্রাকগুলো হস্তান্তর করেছেন। এই উদ্যোগের সার্বিক অর্থায়নে ছিল ইউএসএআইডি।

স্থানীয় বাজার থেকে ইউএসএআইডি চারটি ট্রাক ক্রয় করেছে এবং আরো ১৪টি ট্রাক আগামী মাসগুলোতে ঢাকায় এসে পৌঁছাবে। এদিকে এই কাজে ইউএসএআইডি-কে অংশীদার হিসেবে সহযোগিতা করবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাগুলো যানবাহন সংগ্রহ তত্ত্বাবধানের পাশাপাশি সারাদেশে কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা করবে।

ভারপ্রাপ্ত ডিসিএম ডাওয়ারস বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন এই ফ্রিজার ট্রাকগুলো অনুদান দিতে পেরে এবং কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে পেরে সন্তুষ্ট। আমরা আশা করি যে মহামারির স্রোতকে রুখে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে আকর্ষণীয় গতি অর্জন করেছে তা টেকসই হবে, মানুষ টিকা নিয়ে নিজেকে ও তার প্রিয়জনকে সুরক্ষা দেবে, যাতে করে সবাই মিলে আরো বেশি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি, ডিফেন্স ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে বাংলাদেশকে মহামারি মোকাবেলায় সহায়তা করতে ১ কোটি ৫০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা এবং ১০২৮ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে।

এই সহায়তা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও জীবন বাঁচানোর পাশাপাশি জাতীয় টিকাদান প্রচারাভিযানে সহায়তা করেছে, পরীক্ষা করার সামর্থ্য ও মনিটরিং জোরদার করেছে, রোগের ব্যবস্থাপনা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চর্চাগুলো উন্নত করেছে এবং সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত ও সমৃদ্ধ করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সহায়তা সম্মুখসারির কর্মীদের সুরক্ষা দিয়েছে এবং কোভিড-১৯ থেকে নিজেদের রক্ষা করার উপায়সহ এই রোগ সম্পর্কে জনসাধারণের জ্ঞান ও সচেতনতা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টাকে সহায়তা করতে ৪ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার কোটি টাকার অনুদান দিয়েছে; যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আল্ট্রা কোল্ড চেইন স্টোরেজ ব্যবস্থা, পরিবহণ এবং কোভিড-১৯ টিকার নিরাপদ ব্যবস্থাপনায় সহায়তা করা। এর ফলে যুক্তরাষ্ট্র ন্যায়সঙ্গতভাবে কোভিড-১৯ টিকা বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ দাতা দেশে পরিণত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930