IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকামহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনেরসিএসও কমিটির সভা অনুষ্ঠিতআটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’
Home >> রাজনীতি >> মহাদেবপুরে ৪৫ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী

মহাদেবপুরে ৪৫ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নৌকার মনোনয়ন পেতে মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৪৫জন প্রার্থী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও তা পূরণ করে জমা দিয়েছেন। এসব মনোয়নন পত্র গত ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সংগ্রহ ও জমা দেয়া হয়েছে। সেগুলো যাচাই বাছাই করে এক সপ্তাহের মধ্যে প্রার্থীতা চূড়ান্ত করা হবে।

মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে সদর ইউনিয়নে ৪ জন। তাঁরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান, সদস্য উপজেলা আওয়ামী লীগ, সাবেক উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ধলু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. জাহাঙ্গীর আলম তোতা, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সামিউন নবী সামিম।

২নং হাতুড় ইউনিয়নে মনোনয়ন ফরম তুলেছেন ৭ জন। তাঁরা হলেন, সদস্য উপজেলা আওয়ামী লীগ হিমান চন্দ্র বর্মন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, দপ্তর বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি যোগেশ ওড়াও।

৩নং খাজুর ইউনিয়নে ৩ জন। তাঁরা হলেন, খাজুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, ও সদস্য রেজাউল ইসলাম (রব)।

৪নং চাঁন্দাশ ইউনিয়নে ৫ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি আমজাদ হোসেন মৃধা মাষ্টার, সহ সভাপতি কাজির উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম নুরুজ্জামান মিলন, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম ও হামিদুর রহমান। ৫নং রাইগাঁ ইউনিয়নে ২ জন। তাঁরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মনজুর আলম মঞ্জু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ।

৬নং এনায়েতপুর ইউনিয়নে ৪ জন। তাঁরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিঞা, উপজেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব মোকসেদ আলী, যুবলীগ নেতা মাহবুবুর রহমান নয়ন ও আব্দুর রাজ্জাক।

৭নং সফাপুর ইউনিয়নে ৬ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য, মহাদেবপুর কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ ময়নুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি আবদুস সালাম, সহ সভাপতি জিয়াউল হক কালাম, আওয়ামী লীগ সদস্য আবদুল মান্নান, উপজেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ মোস্তফা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন।

৮নং উত্তরগ্রাম ইউনিয়নে ৬ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রনজিত কুন্ডু, সাধারণ সম্পাদক জার্জিস আলম সুইট, উপজেলা কৃষকলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান শেখ শাহ্ আলম ফয়সাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগ সদস্য বজলুর রশিদ ও যুবলীগ নেতা শাহীনুর আলম শাহিন।

৯নং চেরাগপুর ইউনিয়নে ৩ জন। তাঁরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিবনাথ মিশ্র শিবু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরদার ও উপজেলা আওয়ামী লীগ সদস্য রামপ্রসাদ কুন্ডু। ১০নং ইউনিয়নে ৫ জন।

তাঁরা হলেন, সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তরফদার স্বপন, আওয়ামী লীগ নেতা আনসার আলী, ইনছের আলী মোল্লা ও আতাউর রহমান।

আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন এবং ২৩ ডিসেম্বর এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728