IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার

গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে একটি জঙ্গল থেকে ইউপি সদস্যের ছেলে সুজন হোসেন (২৫) নামের যুবকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টায় নিহতের বাড়ীর পাশে মুনিখাপুকুর পাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। সুজন উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সান্দিড়া গ্রামের ইউপি সদস্য ফেরদৌস হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, রোববার রাতে উপজেলার সান্দিড়া পশ্চিম পাড়ার মুনিখাপুকুর জঙ্গলে পড়নের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সুজন। রাত ১১টায় জঙ্গলে গিয়ে চাচাতো ভাই হাসান সুজনের লাশ দেখতে পান। ঘটনাটি পুলিশকে জানালে সোমবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের চাচাতো ভাই হাসান এই মৃত্যুটিকে আত্মহত্যা বলে দাবী করে বলেন, পারিবারিক কলহের কারনে রবিবার সন্ধ্যায় সুজন কুলিপাড়া বাজার এলাকায় অভিমান করে বলেন আমাকে যদি তোমরা কোথাও খুঁজে না পাও তাহলে মুনিখাপুকুর পাড়ের জঙ্গলে দেখতে পাবে। এরপর রাত গভির হলে সুজন বাড়ীতে না ফেরায় আমাদের সন্দেহ হয়। পরে মুনিখাপুকুর পাড়ের জঙ্গলে গিয়ে তার লাশ দেখতে পাই।

আদমদীঘি-দুপচাঁচিয়া থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল এসপি) এরশাদ খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news