IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুরতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহত
Home >> টেক ওয়ার্ল্ড >> ভিভো স্মার্টফোন : তরুণদের পছন্দের শীর্ষে

ভিভো স্মার্টফোন : তরুণদের পছন্দের শীর্ষে

ধূমকেতু প্রতিবেদক : বর্তমানে নতুন প্রজন্ম বা তরুণদের কাছে দৈনন্দিন রুটিনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে হাতের স্মার্টফোন। একটা সময় স্মার্টফোনের ক্যামেরায় ছবি তোলা ছিল সবচেয়ে বড় চমক। তবে এখন স্মার্টফোন নিয়ে তরুণদের চাহিদা অনেক। তাদের এসব চাহিদা নিয়ে প্রতিনিয়ত বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

এ গবেষণা বলছে, তরুণদের মধ্যে স্মার্টফোন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও কনটেন্ট মেকিংয়ের প্রবণতা দিন দিন বেড়েই চলছে।

ভিভো বলছে, ক্রমবর্ধমান এই গ্রাহকশ্রেণীর স্মার্ট মানসিকতাকে প্রাধান্য দিয়ে, ভিভো তাদের ভি এবং ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোর ক্যামেরায় অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তিগুলোকে যুক্ত করেছে।

ফলে গত কয়েক বছর ধরে প্রফেশনাল স্মার্টফোন হিসেবে দেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পছন্দের তালিকায় যুক্ত হয়েছে ভিভো ভি-সিরিজের ভি২০ এবং ভি২১ ডিভাইস। অন্যদিকে ভিভো ওয়াই সিরিজের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ভিভো ওয়াই১এস, ওয়াই১২এ, ওয়াই২০ জি, ওয়াই২১, এবং ওয়াই৫৩এস।

এর মধ্যে ভিভো ভি২১ এ রয়েছে ৪৪ মেগাপিক্সেলের ওআইএস প্রযুক্তির সুপার নাইট সেলফি ক্যামেরা, সেলফি স্পটলাইট এবং এআই নাইট অ্যালগরিদমের সাথে এআই নাইট পোর্ট্রইেট প্রযুক্তি। আর ওয়াই৫৩এস দিচ্ছে ৬৪ মেগাপিক্সেলের শক্তিশালী রিয়ার ক্যামেরা।

দেশের তরুণরা ক্যামেরা প্রযুক্তি ছাড়াও, প্রফেশনাল কাজে এবং বিনোদনের মাধ্যম হিসেবেও স্মার্টফোন ব্যবহার করে। এজন্য তাদের প্রয়োজন দীর্ঘ সময় বা টানা কয়েক ঘন্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট দেয় এমন স্মার্টফোন। তরুণদের এই প্রয়োজন মেটাতে বাজারে রয়েছে ভিভো’র ওয়াই১২এ, ওয়াই২১ এবং ওয়াই৫৩এস স্মার্টফোন। এই ডিভাইসগুলোতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা থেকে দীর্ঘ সময় ব্যাটারি সহায়তা পাওয়া যায়। এদিকে ভি২১ এ যুক্ত রয়েছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।

ভিভো’র গবেষণা বলছে, সাম্প্রতিককালে তরুণরা স্লিম এবং স্টাইলিশ ডিজাইনের স্মার্টফোনের প্রতি খুবই আকৃষ্ট। এক্ষেত্রে ভিভো গ্রাহকরা ভিভো ভি২১ এর ডুয়াল টোন স্টেপ এবং আলট্রা স্লিক এজি গ্লাস ডিজাইন পছন্দ করছে।

ভিভো বাংলাদেশের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, ‘বাংলাদেশে ভিভো’র যাত্রা তার গ্রাহকদের অনুপ্রেরণা এবং বাজার সম্ভাবনার ওপর ভিত্তি করেই চলছে। বাংলাদেশে এত বড় বাজার সম্প্রসারণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভিভো সবসময়ই তাদের গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকে। প্রতিনিয়তই নতুন কিছু করতে চাওয়া সৃজনশীল তরুণ প্রজন্মের চাহিদা আমরা বুঝতে পারি। ভিভো ভি এবং ওয়াই সিরিজ আমাদের গ্রাহকদের চাহিদারই পরিপূরক। আমাদের ভিন্ন মাত্রার ভিন্ন ভিন্ন ডিভাইস দিয়ে ভবিষ্যতেও আমরা তারুণ্যকেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে আমাদের খ্যাতি বজায় রাখব বলে আশা করি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728