IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> খেলা >> চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুর্দান্ত সূচনা

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুর্দান্ত সূচনা

ধূমকেতু নিউজ ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো বার্সেলোনার। হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঞ্চভারোসের বিপক্ষে বড় জয় দিয়ে মিশন শুরু করলো মেসি বাহিনী। এদিকে তিন ম্যাচ পরে গোলের দেখা পেলেন মেসি। সেই সঙ্গে অ্যাসিস্টও করলেন আর্জেন্টাইন তারকা।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে ‘জি’ গ্রুপের ম্যাচে ফেরেঞ্চভারোসের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে রোনাল্ড কোম্যানের দল। বার্সার পক্ষে লিওনেল মেসি, আনসু ফাতি, ফিলিপ কৌতিনহো, পেদ্রি এবং উসমান দেম্বেলে গোল করেছেন। তবে এই ম্যাচে বার্সেলোনার একমাত্র অপ্রাপ্তি হচ্ছে ডিফেন্ডার জেরার্ড পিকের লাল কার্ড দেখা।

ম্যাচের ১৭তম মিনিটে মেসির ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলরক্ষক রুখে দিলেও ২৭তম মিনিটে অধিনায়কের সফল স্পট কিকেই এগিয়ে যায় বার্সেলোনা। ড্রিবলিংয়ে একজনের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ডিফেন্ডার আদনান কোভাসেভিচ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জোরালো নিচু শটে প্রতিযোগিতার ইতিহাসে ১১৬তম গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

পরে ম্যাচের ৪২ মিনিটে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে এই স্প্যানিশ তরুণ দারুণ ভলিতে বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দারুণ পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। গোলটি করেন সর্বশেষ মৌসুমে বার্সার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করা কৌতিনহো। মেসির দারুণ পাস ফাতি হয়ে এই ব্রাজিলিয়ানের পায়ে পৌঁছাতেই বল জালে জড়ান বায়ার্ন মিউনিখ থেকে ফেরা কুতিনহো।

ম্যাচের ৭০ মিনিটে এই পেনাল্টি থেকে ব্যবধান কমান অতিথি দলটির ইউক্রেনের মিডফিল্ডার খারাতিন। ডি-বক্সে এনগুয়েনকে ডিফেন্ডার জেরার্ড পিকে ফাউল করায় পেনাল্টি পায় সফরকারীরা। লাল কার্ডও দেখেন পিকে।

৮২ মিনিটে বাইলাইন থেকে দেম্বেলের কাটব্যাক ফাঁকায় পেয়ে নিচু শটে স্কোরলাইন ৪-১ করেন ফাতির বদলি নামা পেদ্রি। পরবর্তীতে দেম্বেলে নিজেও গোলের দেখা পান। ম্যাচে ৮৯ মিনিটে ডি-বক্সে মেসির ছোট পাস পেয়ে জোরালো শটে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031