IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> কোর অব ইঞ্জিনিয়ার্সে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

কোর অব ইঞ্জিনিয়ার্সে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর ‘কোর অব ইঞ্জিনিয়ার্স’ এর ৮ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং’র প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অভিষেক অনুষ্ঠানে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাসাটার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।

পরে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে অবদানকারী ‘কোর অব ইঞ্জিনিয়ার্স’ এর বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে সেনাবাহিনী ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বলেন, সন্ত্রাস দমনসহ কক্সবাজারের মেরিন ড্রাইভ নির্মাণ ও ঢাকার হাতিরঝিলের রাস্তা নির্মাণ এবং বৌদ্ধ বিহার স্থাপনের মত উন্নয়নমূলক কাজ করেছে সেনাবাহিনী।

এ সময়ে মধ্যে উপস্থিত ছিলেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং এন্ড ডকট্রিম কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং-এর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়া ইঞ্জিনিয়ার কোরের সকল ইউনিট অধিনায়কগণও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ এ যোগ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31