IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নওগাঁয় অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় দেশী-বিদেশী ধারালো অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের লিটন হোসেনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, দোগাছি দক্ষিণপাড়া গ্রামের ইসমাইল প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলী (৪০) ও মুজিবুর রহমানের ছেলে জামিল হোসেন (৩৬)। বুধবার (২৪ নভেম্বর) সকালে র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দোগাছি স্থানীয় জনগণের নিকট হতে নওগাঁ সদর থানার মামলার প্রেক্ষিতে পেনাল কোড-১৮৬০ মোতাবেক অত্র ক্যাম্পে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে র‌্যাব-৫।

এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দোগাছি গ্রামের লিটন হোসেনের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয় ওই দুই সন্ত্রাসীকে। পরে তাদের দেয়া তথ্য মতে তাদের বাড়ি থেকে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারির কাজে ব্যবহারকৃত ৫টি রামদা, ৮টি চাপাতি, ৬টি ধারালো ছুরি, ৫টি বাটাল, ৫টি ছোট ছুরি, ১টি বিদেশী ছোরা, ১টি বিদেশী তলোয়ার, ১৪টি ছিনতাই করা মোবাইল, ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানান, তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31