IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Home >> খেলা >> টপ নিউজ >> টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আর টেস্ট ক্রিকেট খেলবেন না। টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়ে ১২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদুল্লাহ।

তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন সংক্ষিপ্ত ভার্সনের অধিনায়ক মাহমুদুল্লাহ।

গত জুলাইয়ে হারারেতে ক্যারিয়ারের ৫০তম ও সর্বশেষ টেস্ট খেলেন মাহমুদুল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে ঐ ম্যাচের প্রথম ইনিংসে অনবদ্য ১৫০ রানের ইনিংস খেলেন তিনি। সেটি ছিলো মাহমুদুল্লাহর পঞ্চম টেস্ট সেঞ্চুরি। তার ব্যাটিং দৃঢ়তায় ২২০ রানের বড় ব্যবধানে টেস্টটি জিতেছিলো বাংলাদেশ। ম্যাচ সেরাও হয়েছিলেন মাহমুদুল্লাহ।

জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলার পর ড্রেসিংরুমে সতীর্থদের মাহমুদুল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন। যদিও দিনের খেলা শেষে এ বিষয়ে কথা বলেননি তিনি। তবে টেস্টের শেষ দিনে সতীর্থদের কাছ থেকে পাওয়া গার্ড অব অনার থেকেই মাহমুদুল্লাহর অবসর মোটামুটি নিশ্চিত হয়েছিল। টেস্টে ৩৩ দশমিক ৪৯ গড়ে ২৯১৪ রান ও ৪৩ উইকেট নেন মাহমুদুল্লাহ। লংগার ভার্সনে বাংলাদেশকে ছয় টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি।

অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মাহমুদুল্লাহ বলেন, ‘যে ফরম্যাটে আমি দীর্ঘদিন খেলেছি, সেটি ছেড়ে দেয়া সহজ নয়। আমি সব সময়ই আরো ভাল কথা ভেবেছি এবং আমি বিশ্বাস করি এটাই আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’

তিনি আরো বললেন, ‘আমি টেস্ট দলে ফিরে আসার পর আমাকে সমর্থন করার জন্য বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমাকে সবসময় উৎসাহিত করার জন্য এবং আমার দক্ষতার ওপর বিশ্বাস করার জন্য আমার সতীর্থদের ও সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা একটা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয় এবং অনেক স্মৃতি আমার মনে থাকবে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেকে উজার করে দেয়ার ইঙ্গিত দিলেন মাহমুদুল্লাহ বলেন, ‘যদিও আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি, তবে আমি আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে খেলবো এবং সত্যিই আমার দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে নিজের সেরাটা দেয়ার জন্য সর্বোচ্চ চেস্টা অব্যাহত রাখবো।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31